বেলা কাটছে গ্যাসের লাইনেই , শুনুন অটোওয়ালাদের ক্ষোভ
কলকাতা: কলকাতার একাধিক পাম্পে রাতারাতি অটোর এলপিজি-র দাম বেড়ে গিয়েছে। এক লাফে লিটার প্রতি ৫ টাকা করে বেড়েছে দাম। গ্যাস ভরতে এসে আতান্তরে অটো চালকরা। আগে যে দাম ৫৭ টাকা ছিল তা এখন বেড়ে ৬২ টাকা ছাড়িয়ে গিয়েছে। তাতেই ভাড়া বৃদ্ধিরও আশঙ্কা ক্রমেই বেড়েছে। অনেক চালক বলছেন, ইউনিয়ন যা সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী চলতে হবে। অনেকে বলছেন ভাড়া বাড়ানো ছাড়া আর কোনও উপায়ই থাকছে না। পেট চালানোর ব্যবস্থা না করতে পারলে পেট ভরবে কেমন করে সেই নিয়ে চিন্তায় চালকরা।