Zohran Mamdani: মামদানির বাড়ির সামনে পেটো বোমা, সেটা কে ছুড়েছিল জানেন? - 24 Ghanta Bangla News
Home

Zohran Mamdani: মামদানির বাড়ির সামনে পেটো বোমা, সেটা কে ছুড়েছিল জানেন?

Spread the love

Zohran Mamdani: মামদানির বাড়ির সামনে পেটো বোমা, সেটা কে ছুড়েছিল জানেন?

নিউ-ইয়র্কের মেয়র জ়োহরান মামদানির বাড়ির সামনে বোমা ছোড়া হয়েছিল। সেই ঘটনা নিয়ে কম আলোচনা হয়নি। নিউ-ইয়র্কে যে সময় মুসলিম বিরোধী বিক্ষোভ চলছে সেই সময়ই মেয়রের বাড়ি সামনে এই পেটো বোমা ছোড়া হয়েছিল বলে অভিযোগ। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে একাধিক। তবে এর মধ্যেই চাঞ্চল্যকর তথ্য আসছে প্রকাশ্যে। মেয়রের বাড়ির সামনে বোমা ছোড়ার পিছনে কি হাত রয়েছে জঙ্গি সংগঠন আইএস-এর? সেই আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

নিউ ইয়র্ক পুলিশ ডিভিশনের কমিশনার এই ঘটনার পর জানিয়েছিলেন যে, মেয়রের বাড়ির সামনে ছোড়া জিনিসটি পেরেক ছিল। রয়েছে নাটবল্টুর মতো কিছু। পরে যদিও সাংবাদিকদের সামনে পুলিশ জানায় যে সেটি হল আইইডি। আর এই বোমা যদি ফেটে যেতে তাহলে বড়সড় বিস্ফোরণ ঘটতে পারত। পুলিশের সন্দেহ, জঙ্গি সংগঠন আইএস এই ঘটনার পিছনে থাকতে পারে।

মূলত, যে সময় এই বোমা ছোড়া হয়েছিল সেই সময় মামদানি এবং তাঁর স্ত্রী,ফার্স্ট লেডি রমা দুওয়াজি,দু’জনেই গ্রেসি ম্যানশনের ভেতরে ছিলেন। তবে তাঁদের কারওই কিছু হয়নি। শনিবার মামদানির নিউ ইয়র্কের বাসভবন গ্রেসি ম্যানসনের সামনে বিক্ষোভ চলছিল মুসলিম বিরোধী। বিক্ষোভকারীদের দাবি ছিল, এই ম্যানসনের সামনে নামাজ পড়া বন্ধ করতে হবে। প্রায় জনা কুড়িজন এই বিক্ষোভ দেখান। অপরদিকে,শতাধিক মানুষ এই বিক্ষোভকারীদের বিরোধিতায় নামে। এই পরিস্থিতির সুযোগে হুড়ি পরা এক ব্যক্তি মামদানির বাড়ির সামনে ওই জিনিস ছোড়ে।

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *