জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে এক সুর বাম-বিজেপি-কংগ্রেসের! - 24 Ghanta Bangla News
Home

জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে এক সুর বাম-বিজেপি-কংগ্রেসের!

কলকাতা: রবিবার রাতেই কলকাতায় চলে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সোমবার সকাল থেকে বাংলার সব রাজনৈতিক দলগুলির সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন CEC জ্ঞানেশ কুমার। এদিন সকালে প্রথমে বিজেপি-র প্রতিনিধি দল বৈঠক করে, পরে সিপিএম। বিজেপির প্রতিনিধি দলে ছিলেন শিশির বাজোয়িরা, জগন্নাথ চট্টোপাধ্যায়, তাপস রায়। বামেদের প্রতিনিধি দলে ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, রাজ্য কমিটির সদস্য আফরিন বেগম, শমীক লাহিড়ী। বেরিয়ে এসে তাঁরা সাংবাদিকদের মুখোমুখি হন। তবে দু’পক্ষই কমিশনের কাছে যে বক্তব্য রেখেছে, তার ‘কমন ফ্যাক্টর’ ভোটের দফা। দু’পক্ষই চেয়েছে বাংলায় যাতে এক কিংবা দু’দফায় ভোট সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *