কমিশনের কাছে কী কী দাবি জানাল বিজেপি? - 24 Ghanta Bangla News
Home

কমিশনের কাছে কী কী দাবি জানাল বিজেপি?

Spread the love

সোমবার কমিশনের সঙ্গে প্রথমে বিজেপি-র প্রতিনিধি দল বৈঠক করে। বিজেপির প্রতিনিধি দলে ছিলেন শিশির বাজোয়িরা, জগন্নাথ চট্টোপাধ্যায়, তাপস রায়।

বিজেপির তরফে কী কী দাবি রাখা হয়েছে? 

১. কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা: গত শুক্রবার মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চ থেকে CEC জ্ঞানেশ কুমারের আঙুল কেটে নেওয়ার হুমকি দিয়েছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে রবিবারই কমিশনের কাছে কল্যাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে চিঠি করে বিজেপি। এবার CEC জ্ঞানেশ কুমারকে সরাসরি কল্যাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলল বিজেপি-র প্রতিনিধি দল।

২. স্পর্শকাতর বুথ: ভোটের আগে বাংলার সমস্ত স্পর্শকাতর বুথগুলিকে চিহ্নিত করার দাবি জানিয়েছেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া। স্পর্শকাতর অশান্ত এলাকায় রুটমার্চ যাতে বেশি করা হয়, তার দাবি জানিয়েছে বিজেপি।

৩. ভোটের দফা: বাংলায় যাতে এক থেকে দু’দফায় ভোট হয়, সেই দাবি জানানো হয়েছে।

৪. ভয়মুক্ত ভোট: এবারের নির্বাচনে যাতে একুশের ভোট পরবর্তী পরিস্থিতি ফিরে না আসে, তার জন্য বাংলায় ভোট আবহে ভয়মুক্ত পরিবেশ গড়ে তোলার দাবি। কেন্দ্রীয় বাহিনীর যথাযথ ব্যবহার চায় বিজেপি।

৫. পুলিশ ওয়েলফেয়ার সংগঠনের অফিস বন্ধের দাবি জানানো হয়েছে বিজেপির তরফে।

৬. সরকারি অফিসারদের যে ‘তন্ত্র’ কাজ করছে, তাদের বিরুদ্ধেও কড়া-কঠোর পদক্ষেপের দাবি বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *