মাসে ৭০০০ টাকা করে ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে, একেবারে নিশ্চিত আয়, যোগ্যতা একটাই - 24 Ghanta Bangla News
Home

মাসে ৭০০০ টাকা করে ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে, একেবারে নিশ্চিত আয়, যোগ্যতা একটাই

Spread the love

মাসে ৭০০০ টাকা করে ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে, একেবারে নিশ্চিত আয়, যোগ্যতা একটাই

নয়া দিল্লি: ভারতের মতো দেশে এখনও রোজগেরে মহিলাদের হার পুরুষের থেকে অনেকটাই কম। তাই মহিলাদের জন্য বিভিন্ন রাজ্যের সরকার নানা স্কিমের উদ্যোগ নিয়ে থাকে। ঠিক যেমন পশ্চিমবঙ্গে রয়েছে ‘লক্ষ্মীর ভাণ্ডার’। তবে জীবন বিমা সংস্থা বা এলআইসি-র এমন একটি স্কিম আছে, যাতে মহিলাদের কেরিয়ার তৈরি করার সুযোগও আছে, আবার অ্যাকাউন্টে মাসে মাসে টাকাও জমা হবে।

স্কিমের নাম ‘বিমা সখী যোজনা’। যোজনার আওতায় নির্বাচিত মহিলাদের সারা দেশে LIC-এজেন্ট হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রশিক্ষণের সময় থেকেই আয় করতে শুরু করেন মহিলারা। যাঁরা প্রশিক্ষণ নিচ্ছেন তাঁদের প্রথম বছরেই ৭,০০০ টাকা মাসিক পারিশ্রমিক দেওয়া হয়। পরবর্তীতে, তাদের অভিজ্ঞতা বাড়লে দ্বিতীয় বছরে প্রতি মাসে ৬০০০ টাকা এবং তৃতীয় বছরে প্রতি মাসে ৫,০০০ টাকা পাবেন।

এই প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার পরে একজন মহিলা পূর্ণ-সময়ের এজেন্ট হিসেবে কাজ শুরু করলে কমিশন-ভিত্তিক টাকা পাবেন।

এলআইসি এমনভাবে এই যোজনা তৈরি করেছে যাতে গ্রাম থেকে শহর, সব জায়গার মহিলারা সহজেই সুবিধা পেতে পারেন। এর জন্য কোনও ডিগ্রির প্রয়োজন নেই। দশম শ্রেণি পাস করে থাকলেই মিলব সুযোগ। বয়সের সীমা ১৮ থেকে ৭০ বছর। তবে, যাঁরা ইতিমধ্যেই এলআইসি-র কর্মী বা এজেন্ট হিসেবে কাজ করেন, তাঁরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না।

অনলাইন বা অফলাইন যে কোনও একটি উপায়ে আবেদন করতে পারবেন। অফলাইন আবেদনের জন্য, আপনার বাড়ির কাছে এলআইসি শাখায় যোগাযোগ করতে পারেন, আপনি যদি বাড়ি থেকে অনলাইনে আবেদন করতে চান, তাহলে আপনাকে এলআইসি ওয়েবসাইট https://licindia.in/test2-এ লগ ইন করতে হবে। হোমপেজে, ‘বিমা সখি’ যোজনায় ক্লিক করুন। ক্লিক করলে একটি ফর্ম খুলবে। তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। দশম শ্রেণির সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র জমা দিতে হবে। ক্যাপচা কোড দিয়ে ফর্ম সাবমিট করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *