‘মমতাকে বোনের মতো বলেছেন রাষ্ট্রপতি, আর মুখ্যমন্ত্রী…’, ফুঁসে উঠলেন বিজেপির খগেন - 24 Ghanta Bangla News
Home

‘মমতাকে বোনের মতো বলেছেন রাষ্ট্রপতি, আর মুখ্যমন্ত্রী…’, ফুঁসে উঠলেন বিজেপির খগেন

Spread the love

বাংলা সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ‘অসম্মান’ নিয়ে শনিবার থেকে রাজনৈতিক চাপানউতোর বেড়েই চলেছে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিয়ে সরব হয়েছে। আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছে। রাজ্য রিপোর্টও পাঠিয়েছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের নেতারা পাল্টা সরব হয়েছেন। এই আবহে মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু তৃণমূলকে নিশানা করলেন। এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “রাষ্ট্রপতি কত নম্রভাবে বলেছেন, মমতা আমার বোনের মতো। আর মুখ্যমন্ত্রী রাজনীতি করছেন।” রাষ্ট্রপতিকে সম্মান জানানো হল না বলে ক্ষোভ উগরে দেন তিনি। বলেন, “দ্রৌপদী মুর্মু যখন রাষ্ট্রপতি হন, তখন সবাই কত খুশি হয়েছিলেন। এ রাজ্যের আদিবাসীরাও আনন্দিত হন। আজ সবকিছু ধুলোয় মিশিয়ে দেওয়া হল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *