CM Mamata Banerjee: আর নয় অপেক্ষা, আজ থেকেই অ্যাকাউন্টে ঢুকবে বেকার ভাতার টাকা, বড় ঘোষণা মমতার - 24 Ghanta Bangla News
Home

CM Mamata Banerjee: আর নয় অপেক্ষা, আজ থেকেই অ্যাকাউন্টে ঢুকবে বেকার ভাতার টাকা, বড় ঘোষণা মমতার

Spread the love

CM Mamata Banerjee: আর নয় অপেক্ষা, আজ থেকেই অ্যাকাউন্টে ঢুকবে বেকার ভাতার টাকা, বড় ঘোষণা মমতার

কলকাতা: বাজেটেই প্রথম ঘোষণাটা হয়েছিল। রাজ্যের মাধ্যমিক পাশ করা, চাকরি না পাওয়া যুবক-যুবতীরা মাসে ১৫০০ টাকা করে ভাতা পাবেন যুবসাথী প্রকল্পে। প্রথমে শোনা গিয়েছিল অগস্ট থেকে ঢুকবে টাকা। পরবর্তীতে তা এক ধাক্কায় অনেকটাই এগিয়ে আসে। সাফ জানিয়ে দেওয়া হয় অগস্ট নয় ১ এপ্রিল থেকেই টাকা পেতে শুরু করবেন বেকার যুবক-যুবতীরা। যদিও ভোটমুখী বাংলায় আচমকা এই ঘোষণায় রাজনৈতিক মহলেও বিস্তর চাপানউতোর হয়। তোপের পর তোপ দাগতে থাকে বিরোধীরা। তৃণমূল সরকারের বিরুদ্ধে ভাতা দিয়ে ভোট কেনার অভিযোগে সরব হন বিরোধী নেতারা। 

তবে আর নয় অপেক্ষা। এবার এক ধাক্কায় তা প্রায় আরও এক মাস এগিয়ে এল। আজ থেকে অর্থাৎ শনিবার ৭ মার্চ থেকেই পাওয়া যাবে বেকার ভাতা। এদিন মেট্রো চ্যানেলে ধরনা মঞ্চ থেকেই এই ঘোষণা করতে দেখা যায় মমতাকে। সাফ বলেন, “১ এপ্রিল থেকে যেটা ঢোকার কথা ছিল সেটা আজ থেকে ঢুকবে। যুবসাথীর টাকা আজ থেকে পাবেন। লক্ষ্মীর ভাণ্ডার ইতিমধ্যেই ফেব্রুয়ারি থেকে ঢুকে গিয়েছে। আমরা যেটা বলি সেটা আমরা করি।” 

এদিকে এই প্রকল্পে ২০২৬-২৭ অর্থবর্ষে ৫,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরুর পর থেকেই গোটা রাজ্যজুড়েই কার্যত লাখ লাখ আবেদেনের পাহাড় জমতে শুরু করে। অফলাইনের পাশাপাশি অনলাইনেও জমা পড়ে আবেদন। অন্যদিকে শুধু বেকার ভাতা নয়, লক্ষ্মীর ভাণ্ডারেও বেড়েছে ভাতার অঙ্ক। এক ধাক্কায় একেবারে ৫০০ টাকা করে বেশি পাচ্ছেন মহিলারা। যদিও ক্ষমতায় এলে বিজেপি আবার লক্ষ্মীর ভাণ্ডারে ৩ হাজার টাকা করে দেবে বলে প্রতিশ্রুতি দিচ্ছে। তা নিয়ে চাপানউতোরের অন্ত নেই। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *