বন্ধ থাকা ক্লাবঘরে এ কীসের শব্দ! সাতসকালে বুক কেঁপে উঠল - 24 Ghanta Bangla News
Home

বন্ধ থাকা ক্লাবঘরে এ কীসের শব্দ! সাতসকালে বুক কেঁপে উঠল

Spread the love

সাত সকালে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে স্থানীয় বাসিন্দারা। তারপরই দেখেন ক্লাবের টিনের চাল উড়ে গিয়েছে, ভেঙে পড়েছে পাশের বাড়ির কাচের জানালা। পাইকপাড়ার গাঙ্গুলিপাড়া লেনের ঘটনা। সেখানকার একটি বন্ধ ক্লাবঘরে মিলেছে অন্তত ৬টি বোমা। সকাল ৬টা ১৫ মিনিটে এই ঘটনা ঘটে। স্থানীয় মানুষজন আগুন নেভাতে গিয়ে দেখেন, আরও বেশ কিছু বোমা পড়ে রয়েছে। জনবসতিপূর্ণ এলাকায় এরকম বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক বেড়েছে আরও। কারা এভাবে বোমা রেখে গেল, তা খতিয়ে দেখছে পুলিশ। চার-পাঁচ বছর ধরে ওই ক্লাবঘর বন্ধ ছিল বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *