‘আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন ম্যাডাম’, শহরের রাস্তায় এ কেমন পোস্টার - 24 Ghanta Bangla News
Home

‘আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন ম্যাডাম’, শহরের রাস্তায় এ কেমন পোস্টার

Spread the love

ভোট শুরু হওয়ার আগে পোস্টারেই শুরু হয়ে যায় ভোটযুদ্ধ। তবে এবার শহরে যে পোস্টার দেখা গেল, তা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। রাস্তার ধারে বড় হোর্ডিং-এ দেখা যাচ্ছে, একটি কার্টুন ছবি। কার্টুনের সঙ্গে অবিকল মিল রয়েছে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। আর তাঁর গায়ে একটি ঘুষি, সেই হাতের উপর লেখা ‘বাঘিনী’। পোস্টারের নীচে ৮৩ নম্বর ব্লক তৃণমূলের নাম লেখা।

তৃণমূলের দাবি, এটা বাংলার মা-বোনেদের হাত। প্রতীকী ছবি হিসেবে এই পোস্টার তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন তৃণমূল নেতা। অন্যদিকে এই পোস্টারের তীব্র সমালোচনা করেছে বিজেপি। বিজেপি নেতা সজল ঘোষ বলেন, “সব স্বৈরাচারী কাউন্সিলররা নিজেদের কী ভাবছে। পয়সা তোলা ছাড়া যাদের কোনও কাজ নেই, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করার জন্য এই সব কাজ করছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *