RN Ravi to Head Bengal: বাংলার দায়িত্বে প্রাক্তন গোয়েন্দাকর্তা, দিল্লিতে প্রাক্তন কূটনীতিক! দেশজুড়ে বদল রাষ্ট্রপতির - 24 Ghanta Bangla News
Home

RN Ravi to Head Bengal: বাংলার দায়িত্বে প্রাক্তন গোয়েন্দাকর্তা, দিল্লিতে প্রাক্তন কূটনীতিক! দেশজুড়ে বদল রাষ্ট্রপতির

Spread the love

RN Ravi to Head Bengal: বাংলার দায়িত্বে প্রাক্তন গোয়েন্দাকর্তা, দিল্লিতে প্রাক্তন কূটনীতিক! দেশজুড়ে বদল রাষ্ট্রপতির

কলকাতা: ভোটের আগে আচমকা পদত্যাগ বাংলার রাজ্য়পাল সিভি আনন্দ বোসের। যা দেখে ‘স্তম্ভিত’ হয়ে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আর এই একটি পদত্যাগের মধ্য়ে দিয়ে প্রকাশ্য়ে এল দেশজুড়ে উচ্চস্তরে চলা রদবদলের কথা। শুধু বাংলা নয়, বদলে গেল বেশ কয়েকটি রাজ্যের রাজ্যপাল ও লেফটেন্যান্ট গর্ভনর (উপরাজ্যপাল)।

কোথায় কোথায় বদল?

  • সিভি আনন্দ বোসের ইস্তফা, পরিবর্তে বাংলার নয়া রাজ্যপাল হিসাবে নিযুক্ত হলে আরএন রবি। এত দিন তামিলনাড়ু রাজ্যপাল ছিলেন তিনি। একদা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং আইবি-তেও ছিলেন রবি। এবার ভোটমুখী বাংলার দায়িত্ব তাঁর কাঁধেই সপে দিলেন রাষ্ট্রপতি।
  • এদিকে তামিলনাড়ুতে তৈরি হয়েছে শূন্যস্থান। নয়াদিল্লি সূত্রে খবর, রবির ফেলে আসা বাড়তি দায়িত্ব সামলাবেন কেরলের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার।
  • রদবদল হয়েছে হিমাচল প্রদেশেও। লাদাখের লেফটেন্যান্ট গর্ভনর (উপরাজ্যপাল), কবিন্দর গুপ্তকে ওই রাজ্য়ের রাজ্যপাল হিসাবে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি।
  • পরিবর্তে লাদাখে লেফটেন্যান্ট গর্ভনর হিসাবে পাঠানো হয়েছে দিল্লির প্রাক্তন লেফটেন্যান্ট গর্ভনর ভিনাই কুমার সাক্সেনাকে।
  • এদিকে আবার দিল্লিতে সাক্সেনার পরিবর্তে শূন্যস্থান পূরণে দায়িত্ব দেওয়া হয়েছে এক প্রাক্তন কূটনীতিককে। নাম তরণজিৎ সিং সাধু। এর আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত ছিলেন তিনি। এবার দায়িত্ব সামলাবেন দিল্লির উপরাজ্যপালের।
  • রাজ্যপাল বদল হয়েছে বিহারেও। অবসরপ্রাপ্ত সেনাকর্তা সৈয়দ আতা হাসনাইনকে বিহারের রাজ্যপাল হিসাবে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি।
  • হিমাচল প্রদেশের রাজ্যপাল শিব প্রতাপ শুক্লাকে নিযুক্ত করা হয়েছে তেলেঙ্গানা রাজ্য়পাল হিসাবে।
  • তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেব বর্মাকে নিযুক্ত করা হয়েছে মহারাষ্ট্রের রাজ্যপাল হিসাবে। এর আগে এই মহারাষ্ট্রের দায়িত্ব সামলাচ্ছিলেন সিপি রাধাকৃষ্ণন। কিন্তু তিনি উপরাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলে, সেই পদ শূন্য থেকে যায়।
  • এছাড়াও রাজ্যপাল বদল হয়েছে নাগাল্যান্ডে। বিহার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ নন্দ কিশোর যাদবকে নিযুক্ত করা হয়েছে সে রাজ্যের রাজ্যপাল হিসাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *