Dooms Day: শেষের সে দিন ভয়ঙ্কর...! বাকি মাত্র ৮৫ সেকেন্ড - Bengali News | 85 seconds to reach the 12 o clock of Dooms day clock - 24 Ghanta Bangla News
Home

Dooms Day: শেষের সে দিন ভয়ঙ্কর…! বাকি মাত্র ৮৫ সেকেন্ড – Bengali News | 85 seconds to reach the 12 o clock of Dooms day clock

Spread the love

শেষের সেই দিন ঘনিয়ে এসেছে। আমরা বলছি না, বলছে বিজ্ঞানীদের হিসেব। ডুমস ডে ক্লকের কাঁটা ১২ টার দিকে এগিয়ে যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরমাণু বিজ্ঞানীদের একটি জার্নাল প্রকাশিত হয়। সেই জার্নালে প্রতি বছর জানুয়ারিতে হিসেব কষেন বিজ্ঞানীরা। ডুমস ডে ক্লক দিয়ে হিসেব কষা হয়। ডুমস ডে ক্লকে রাত ১২টা বাজার অর্থ পৃথিবী শেষ হয়ে যাওয়া। গত জানুয়ারির হিসেব বলছে, ১২টা বাজতে বাকি আর মাত্র ৮৫ সেকেন্ড। অর্থাৎ কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।

পৃথিবীর কোথায় যুদ্ধ চলছে, কেউ পরমাণু যুদ্ধের সম্ভাবনা তৈরি করছে কি না, কেউ কোনও অস্ত্র পরীক্ষা করছে কি না, তার উপর ভিত্তি করেই ডুমস ডে ক্লকের হিসেব করা হয়। এবার কি তবে সত্যিই পরমাণু যুদ্ধে শেষ হয়ে যাবে পৃথিবী?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *