ফ্রি অ্যাম্বুল্যান্স, বিনামূল্যে ওপিডি পরিষেবা, চিকিৎসা ক্ষেত্রে বড় ভূমিকা নিচ্ছে ‘এমএল সাপোর্ট’ - 24 Ghanta Bangla News
Home

ফ্রি অ্যাম্বুল্যান্স, বিনামূল্যে ওপিডি পরিষেবা, চিকিৎসা ক্ষেত্রে বড় ভূমিকা নিচ্ছে ‘এমএল সাপোর্ট’

Spread the love

ফ্রি অ্যাম্বুল্যান্স, বিনামূল্যে ওপিডি পরিষেবা, চিকিৎসা ক্ষেত্রে বড় ভূমিকা নিচ্ছে ‘এমএল সাপোর্ট’

কলকাতা: আজকের দিনে ‘মেডিক্যাল এমার্জেন্সি’ সাধারণ মানুষের সবথেকে বেশি মাথাব্যাথার কারণ। হঠাৎ অসুস্থতার ক্ষেত্রে কোথায় নিয়ে যাবেন, কাকে দেখাবেন, এই নিয়ে চিন্তা বাড়তে থাকে। তার উপর ডাক্তার, ওষুধের বিপুল খরচও হয়ে ওঠে চিন্তার কারণ। আর সেই সব সমস্যার সমাধান দিচ্ছে এম এল সাপোর্ট। একটি অ্যাপেই সব সমস্যার সমাধান।

২০২০ সাল থেকে ভারতের চিকিৎসা ক্ষেত্রে কাজ করছে এম এল সাপোর্ট। সংস্থার ভাল কাজের জন্য় TV9 বাংলার তরফে তাদের দেওয়া হল ‘ব্র্যান্ডস অব বেঙ্গল’ পুরস্কার। সেই সম্মান পেয়ে খুশি সংস্থার কর্ণধার।

এমএল সাপোর্টের কর্নধার অঙ্কিত গুপ্তা জানান মানুষকে পরিষেবা দেওয়াই তাঁদের মূল লক্ষ্য। তিনি জানান, হঠাৎ অসুস্থ হলে চিকিৎসা পেতে যাতে কোনও অসুবিধা না হয়, তার সবরকম ব্যবস্থা রয়েছে। এম এল সাপোর্টের অ্যাপ ডাউনলোড করলে, সেখান থেকে ওপিডি-তে ডাক্তার বুকিং করা হলে বিনামূল্যে পরিষেবা পাওয়া যাবে বলে জানিয়েছেন অঙ্কিত গুপ্তা।

উল্লেখ্য, সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত করা সংস্থার মূল লক্ষ্য। এই অ্যাপ থেকে ১৮০ কিমি পর্যন্ত ‘ফ্রি’ অ্যাম্বুল্যান্স পরিষেবা পাওয়া যায়, ওপিডি-তে বিনামূল্য চিকিৎসা করানো যায়। এছাড়া অনলাইন কনসাল্টেশন, বিনামূল্যে ওষুধের হোম ডেলিভারির সুবিধাও পেতে পারেন গ্রাহকরা। প্যাথোলজি টেস্টের বিশেষ ল্যাবও রয়েছে এই সংস্থার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *