ECI: ভোট প্রস্তুতিতে 'নট প্রিপেয়ার্ড' ২ জেলা, ক্ষুব্ধ কমিশন, কারণ ঘিরে প্রশ্ন - Bengali News | Election Commission of India not happy with vote preparation of two districts South 24 Parganas and Cooch Behar - 24 Ghanta Bangla News
Home

ECI: ভোট প্রস্তুতিতে ‘নট প্রিপেয়ার্ড’ ২ জেলা, ক্ষুব্ধ কমিশন, কারণ ঘিরে প্রশ্ন – Bengali News | Election Commission of India not happy with vote preparation of two districts South 24 Parganas and Cooch Behar

কেন ক্ষুব্ধ হল নির্বাচন কমিশন?Image Credit: TV9 Bangla

কলকাতা: এসআইআর-এ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। কয়েকদিনের মধ্যেই বাংলায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। তার আগে ভোট প্রস্তুতি নিয়ে বৈঠক করল জাতীয় নির্বাচন কমিশন। জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে দক্ষিণ ২৪ পরগনা ও কোচবিহারের ভোট প্রস্তুতি নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। ভোট প্রস্তুতি নিয়ে প্রেজেন্টেশন দেয় প্রতিটি জেলা। সেখানে যাবতীয় প্রস্তুতির ক্ষেত্রে দুই জেলা ‘নট প্রিপেয়ার্ড’ বলে জানায়। নির্বাচনের প্রস্তুতি নিয়ে গাফিলতি দেখে বিরক্ত কমিশন।

এর আগে ফেব্রুয়ারি মাসে ভার্চুয়ালি বৈঠকে দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহারকে ‘ধমক’ খেতে হয়েছে কমিশনের কাছে। এবার নির্বাচনের প্রস্তুতি নিয়েও গাফিলতি দেখে দুই জেলার উপর বিরক্ত কমিশন। দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। সেখানে ভোট প্রস্তুতি নিয়ে কমিশনের নজরে ‘ফেল’ দক্ষিণ ২৪ পরগনা। ডিইও তথা দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের ভূমিকা নিয়ে সন্তুষ্ট নয় কমিশন। প্রস্তুতি ছাড়া কীভাবে বৈঠকে অংশ নেন, দুই জেলাকে কমিশন প্রশ্ন করে।

সোমবার ভার্চুয়াল ওই বৈঠকে বুথ, ভিভিপ্যাট, পুলিশি প্রস্তুতি-সহ যাবতীয় প্রস্তুতির ক্ষেত্রে দুই জেলা ‘নট প্রিপেয়ার্ড’ বা প্রস্তুত নয় বলে জানায়। এতেই বিরক্ত কমিশন। এর আগে এসআইআর ডকুমেন্টস আপলোড নিয়ে কোচবিহারের কাজে অসন্তোষ প্রকাশ করেছিল কমিশন। সোমবারের ভার্চুয়াল বৈঠকে জ্ঞানেশ ভারতীর সামনে প্রেজেন্টেশন দেয় প্রতিটি জেলা। যেখানে দক্ষিণ ২৪ পরগনা ও কোচবিহারের প্রায় প্রতি স্লাইডেই প্রস্তুতিহীন ছবি ভেসে ওঠে। এতেই ক্ষুব্ধ হয় কমিশন।

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে বাংলায় আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ৮ মার্চ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে ফুল বেঞ্চ কলকাতায় পৌঁছে যাবে। ৯ ও ১০ মার্চ কমিশনের বৈঠক রয়েছে। তার আগেই জেলাশাসকদের সঙ্গে ভোট প্রস্তুতি নিয়ে বৈঠক করলেন জ্ঞানেশ ভারতী। আগামিকাল তিনি ফের জেলাশাসক, পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *