West Bengal News Today Live: রঙের উৎসবে মেতে উঠেছে বাংলা, ভোটের আগেই দিকে দিকে জোর টহল কেন্দ্রীয় বাহিনীর - Bengali News | Breaking News in Bengali Live Updates on SIR in West Bengal, Kolkata weather, Politics Mamata Banerjee latest news on March 3 - 24 Ghanta Bangla News
Home

West Bengal News Today Live: রঙের উৎসবে মেতে উঠেছে বাংলা, ভোটের আগেই দিকে দিকে জোর টহল কেন্দ্রীয় বাহিনীর – Bengali News | Breaking News in Bengali Live Updates on SIR in West Bengal, Kolkata weather, Politics Mamata Banerjee latest news on March 3

Spread the love

LIVE NEWS & UPDATES

  • 03 Mar 2026 10:59 AM (IST)

    জোরদার টহল শুরু করল কেন্দ্রীয় বাহিনী

    • ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগেই বাঁকুড়ার বিষ্ণুপুর শহরে রুট মার্চ শুরু করল কেন্দ্রীয় বাহিনী। শহরের স্পর্শকাতর বুথগুলি ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে কনফিডেন্স বিল্ডিং করার চেষ্টা করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। 
    • প্রথম দফায় মোট ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা। এদিকে গতকালই বাঁকুড়ার বিষ্ণুপুরে আসা এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আজ সকাল থেকে রুট মার্চ শুরু করে। রুট মার্চ শুরু গড়িয়াহাটেও। Central Force (5)

কলকাতা: দোলে মেতে উঠেছে বাংলা। মায়াপুর থেকে বিষ্ণুপুর-কামারপুকুর সর্বত্রই বাড়ছে ভিড়। ঐতিহ্যের শহর মেদিনীপুরেও বসন্ত উৎসবে মাতলো শহরবাসী। কামারপুকুর রামকৃষ্ণ মঠে মহাসমারোহে পালিত হচ্ছে দোল উৎসব। অন্যদিকে দোলেও চড়ছে ভোটের উত্তাপ। এবারের ভোটে যে বরাবরের মতোই হটস্পট ভবানীপুর বিধানসভা কেন্দ্র তা বলার অপেক্ষা রাখে না। দোলের সকালে ভবানীপুর পরিক্রমা করে ফেললেন শুভেন্দু অধিকারী।গোপালের মূর্তি হাতে জনসংযোগে বিধানসভার বিরোধী দলনেতা। অন্যদিকে ভোটমুখী বাংলায় জোরদার টহল শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী।

Published On – Mar 03,2026 10:58 AM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *