জলপাইগুড়ি: মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার করা হল এক বিজেপি কর্মীকে। ঘটনাটি জলপাইগুড়ির। বিজেপি কার্যালয়ে নিয়ে গিয়ে মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। যদিও বিজেপির দাবি, ধৃত ব্যক্তি তাদের দলের সঙ্গে যুক্ত নন। ধৃত ব্যক্তিকে বুধবার আদালতে তোলা হবে।