IPL : কাটছে জটিলতা, চিন্নাস্বামীতেই খেলবে আরসিবি ! - Bengali News | RCB will paly 5 home matches in Chinnaswami Stadium in IPL 2026 - 24 Ghanta Bangla News
Home

IPL : কাটছে জটিলতা, চিন্নাস্বামীতেই খেলবে আরসিবি ! – Bengali News | RCB will paly 5 home matches in Chinnaswami Stadium in IPL 2026

কলকাতা : অবশেষে হয়ত স্বস্তিতে আরসিবি সমর্থকেরা। দিন কয়েক আগে পর্যন্ত আদৌ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম কোনও ম্যাচ পাবে কি না, তাই নিয়ে সংশয় ছিল। অবশেষে জানা গেল আসল খবর। এর ফলে বেঙ্গালুরুর স্টেডিয়ামেই হয়ত হবে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। এই মাঠে বেশ কয়েকটি ম্যাচ খেলবেন কোহলিরা। এছাড়াও শোনা যাচ্ছে, নক আউট পর্যায়ের ম্যাচেও হতে পারে এই স্টেডিয়ামে।

গত বছর বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরের দিন চিন্নাস্বামী স্টেডিয়ামে বিজয় উৎসব আয়োজন করে। ১৭ বছর ধরে টানা ব্যর্থ হওয়ার পর অবশেষে চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দের বাঁধ ভেঙে ফেলেন সমর্থকরা। কিন্তু পরিকল্পনার অভাব ও অতিরিক্ত ভিড়ের কারণে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ১১ জন সমর্থকের মৃত্যু হয়। আহত হয়েছিলেন ৫০ জনেরও বেশি। কর্ণাটক সরকার অনির্দিষ্টকালের জন্য চিন্নাস্বামীতে ম্যাচ করা বন্ধ করে দেন। কয়েক মাস আগে আবার ম্যাচ করার অনুমতি দিয়েছে সরকার। এরফলেই যাবতীয় নিশ্চয়তা দূর হল। এবার সরকারের শর্তসাপেক্ষে ম্যাচ করার অনুমতি পেয়েছে আরসিবি। এই বছর ৭টি হোম ম্যাচের মধ্যে ৫টি ম্যাচ বেঙ্গালুরুতে খেলবেন কোহলিরা। বাকি ২টি ম্যাচ খেলবে ছত্তিশগড়ের বীর বাহাদুর সিংহ স্টেডিয়ামে। এছাড়াও প্লে অফের সঙ্গে ফাইনাল ম্যাচও পাবে চিন্নাস্বামী। নিয়ম অনুযায়ী, যে দল চ্যাম্পিয়ন হয়, পরের বছর তার ঘরের মাঠে উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল হয়। এবারেও তার ব্যতিক্রম হবে না।

চিন্নাস্বামী স্টেডিয়াম নিয়ে অনিশ্চয়তার কারণেই আরসিবি বিকল্প মাঠ ঠিক করে ফেলেছিল। বহুদিন ধরে টানা ব্যর্থ হওয়ার পর অবশেষে চ্যাম্পিয়ন হয়েছিল আরসিবি। ২০২৫ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই যেন কপাল খুলেছে আরসিবি ফ্র্যাঞ্চাইজির। ২০২৬ সালে চ্যাম্পিয়ন হয়েছে আরসিবির মহিলা দলও। তার উপরেই এই বছর আবার চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে চাইবেন কোহলি-পাতিদাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *