CPIM: ৬ মার্চ ধরনায় মমতা, তার আগে দোল মিটলেই সিইও দফতর ঘেরাওয়ের ডাক সিপিএমের - Bengali News | CM Mamata Banerjee to hold dharna on March 6, CPM calls for siege of CEO's office as soon as the election is over - 24 Ghanta Bangla News
Home

CPIM: ৬ মার্চ ধরনায় মমতা, তার আগে দোল মিটলেই সিইও দফতর ঘেরাওয়ের ডাক সিপিএমের – Bengali News | CM Mamata Banerjee to hold dharna on March 6, CPM calls for siege of CEO’s office as soon as the election is over

Spread the love

বর্ধমান: এসআইআরের চূড়ান্ত তালিকা বের হতেই তা নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোরের অন্ত নেই। বৈধ নাম বাদ দেওয়ার অভিযোগে সরব হয়েছে তৃণমূল। ৬ তারিখ মেট্রো চ্যানেলে ধরনায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দোল মিটলেই সিইও দফতর ঘেরাওয়ের কথা বললেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। মঙ্গলবার বর্ধমানের সিপিএমের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন সেলিম। সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপের পর তোপ উগরে দিলেন। 

কমিশনের বিরুদ্ধে কটাক্ষের সুরে সেলিম বলেন, প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। আমাদের দাবি ভোটার লিস্ট ঠিক মতো সংশোধন না করে ভোট করা অসম্ভব। আগে ভোটার তালিকা তৈরি করা হোক। তারপর ভোট। কোনওভাবেই প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া যাবে না। প্রয়োজনে আমরা সিইও দফতরের সামনে ঠায় বসে থাকবো। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু সকলকে ডাক দিয়েছেন সিইও দফতরে যাওয়ার জন্য।

আগে শোনা গিয়েছিল ২ মার্চের পর সামনে আসতে পারে ভোটের নির্ঘণ্ট। ভোট হতে পারে তিন দফায়। তার মধ্যে দুই দফায় ভোট হতে পারে দক্ষিণবঙ্গে, এক দফায় ভোট হতে পারে উত্তরবঙ্গে। যদিও সেই জল্পনার মধ্যে আবার শোনা যাচ্ছে আগামী ৯ মার্চ বাংলায় আসতে পারে কমিশনের ফুল বেঞ্চ। হবে বৈঠক। তারপরই ঘোষণা হয়ে যেতে পারে ভোট। এর আগে গত মাসে অসম, পুদুচেরি, তামিলনাড়ুতে গিয়েছে কমিশনের ফুল বেঞ্চ। সেখানেও বেজেছে ভোটের দামামা। এবার তাঁরা আসতে পারে বাংলায়। এখন দেখার বৈঠক থেকে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *