ভোটে জিতলেই ইসলামপুর হবে ঈশ্বরপুর! বড় ঘোষণা – Bengali News | Islampur will be Oswarpur, BJP president Nitin Navin
মহারাষ্ট্রের ইসলামপুরের নাম আগেই বদলে ঈশ্বরপুর হয়েছে। এলাহবাদ, মোগলসরাইয়ের নাম বদল তো হয়েছেই, এবার বাংলা! পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের ইসলামপুরের নাম বদলে দেওয়ার কথা বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। সোমবার উত্তর দিনাজপুরের একটি প্রচার সভায় দাঁড়িয়ে এ কথা বলেন তিনি। বলেন, “এই জায়গাটার নাম ইসলামপুর। আপনারা চান তো ঈশ্বরপুর হোক? সরকার বদলালেই ইসলামপুর বদলে ঈশ্বরপুর হয়ে যাবে।” তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, “বিজেপি নাম বদলে তো আর ইতিহাস বদলাতে পারবেন না। পলাশীর যুদ্ধের ঘটনা কি বদলে দিতে পারবেন তিনি? এতেই বোঝা যায় এদের মানসিকতা।”