শাহিনদের বিপুল জরিমানা, বোর্ডকে একহাত নিলেন আফ্রিদি ! - Bengali News | Shahid Afridi slams PCB for their controversial fine on cricketers - 24 Ghanta Bangla News
Home

শাহিনদের বিপুল জরিমানা, বোর্ডকে একহাত নিলেন আফ্রিদি ! – Bengali News | Shahid Afridi slams PCB for their controversial fine on cricketers

কলকাতা : সোমবার পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, বিশ্বকাপে ব্যর্থতার পর প্রত্যেক পাকিস্তানের ক্রিকেটারের থেকে ৫০ লক্ষ টাকা (ভারতীয় মুদ্রায় ১৬হয়েছে লক্ষ) জরিমানা করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ভারতের কাছে হারের পরেই এই সিদ্ধান্ত নিয়েছিল পাক বোর্ড। কিন্তু, যদি বিশ্বকাপে উন্নত ফল করে, তাই অপেক্ষা করেছিল তারা। সেমিফাইনালে পাকিস্তান কোয়ালিফাই করলে হয়ত তাদের শাস্তির মুখে পড়তে হত না। না করতে পারাতেই, নকভির রোষানলে পাকিস্তানের ক্রিকেটাররা।

এই জরিমানার ফলেই চটেছেন প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন,”এই সিদ্ধান্ত আমি বুঝতে পারলাম না। বোর্ড নিকৃষ্ট মানসিকতার পরিচয় দিয়েছে। ৫০ লক্ষ টাকা কোনও শাস্তিই নয়। এত কম অঙ্কের জরিমানা দিয়ে ছোট মনের পরিচয় দিয়েছে পাক বোর্ড।” এরপরেই আফ্রিদি পরামর্শ দিয়েছেন বোর্ডকে। তিনি বলেছেন,”যারা ব্যর্থ হয়েছে তাদের ঘরোয়া ক্রিকেট খেলতে পাঠানো হোক। দলে এমন কিছু খেলোয়াড় আছে, যারা জাতীয় দলের জার্সি পরার যোগ্য নয়। তাদের ঘরোয়া ক্রিকেট খেলতে পাঠাক বোর্ড। এতে দলের উন্নতি হবে।” সেখানেই না থেমে আফ্রিদি আরও বলেছেন,”যাদের বিশ্রামের দরকার, তাদের দল থেকে বের করে দেওয়া হোক। বদলে যারা যোগ্য, তাদের আনা হোক। ৫০ লক্ষ টাকা জরিমানা দিয়ে কিছুই লাভ নেই।”

উল্লেখ্য, জরিমানা নিয়ে ওঠা যাবতীয় প্রশ্নের কোনও উত্তর দেয়নি পিসিবি। যেকোনো দল ভাল ফল করলেই বোর্ড পুরস্কার দেয়। সেখানে বাবররা ব্যর্থ হওয়ায় জরিমানা চেয়েছে পিসিবি। সলমনের অধিনায়কত্বে খুশি নয় পাক বোর্ড। এমনও শোনা যাচ্ছে, বাবর, শাদাব ও শাহিন – তিনজনের পারফরম্যান্স প্রশ্নের মুখে। তিন জন সিনিয়রকে বাদ দিতে চাইছে পাকিস্তান বোর্ড। এর মধ্যেই আফ্রিদির মন্তব্যে ঝড় উঠেছে পাক মিডিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *