মধ্যপ্রাচ্যের সংঘাতে প্রাণ হারিয়েছেন বহু ভারতীয়, জানাল কেন্দ্র - Bengali News | MEA claimed Some Indians killed, missing amid West Asia Conflict - 24 Ghanta Bangla News
Home

মধ্যপ্রাচ্যের সংঘাতে প্রাণ হারিয়েছেন বহু ভারতীয়, জানাল কেন্দ্র – Bengali News | MEA claimed Some Indians killed, missing amid West Asia Conflict

নয়া দিল্লি : মধ্যপ্রাচ্যের সংঘাতের বলি হয়েছেন বহু ভারতীয়। একটি বিবৃতি জারি করে এমনটাই জানিয়েছে কেন্দ্র। একইসঙ্গে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্র। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে তাঁরা যোগাযোগ রাখছেন। নিবিড়ভাবে বিষয়টা পর্যবেক্ষণও করা হচ্ছে। ইতিমধ্যেই ওমান, কুয়েতের নেতাদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাহারিনের রাজার সঙ্গেও কথা বলেছেন মোদী।

বিদেশমন্ত্রক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতিতে শান্ত থাকার ও সংযম বজায় রাখতে হবে। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে ভারত সরকার স্বীকার করে নিয়েছে যুদ্ধ পরিস্থিতিতে কিছু ভারতীয় নিহত হয়েছেন। এছাড়া বহু ভারতীয় নিখোঁজও রয়েছেন বলে খবর। এর আগে ২৮ ফেব্রুয়ারি একটি বিবৃতি জারি করেছিল বিদেশমন্ত্রক। সেখানেও মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল ভারত। একইসঙ্গে ভারত সকল পক্ষকে উত্তেজনা প্রশমনে পরামর্শ দিয়েছিল। নাগরিকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছিল। এই নিয়ে দ্বিতীয়বার বিবৃতি জারি করল বিদেশমন্ত্রক।

পূর্ব বিবৃতির উল্লেখ করে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারত আগেও নাগরিকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছিল। কিন্তু, সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। উত্তেজনা আরও বেড়েছে। সংঘাত তীব্র থেকে তীব্রতর হয়েছে। এরপরই বহু ভারতীয় নাগরিকদের মৃত্যুর কথা স্বীকার করে নেয় সরকার। বিবৃতিতে বলা হয়েছে, “গত কয়েকদিনে এই ধরনের হামলার ফলে ইতিমধ্যেই কিছু ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন অথবা নিখোঁজ হয়েছেন… স্বাভাবিক জীবনযাত্রা ও অর্থনৈতিক কর্মকাণ্ড থমকে গিয়েছে। ধ্বংসলীলা চলছে। মৃত্যু বেড়েছে। ভারতীয় নাগরিকের ক্ষতি হয় বা বাণিজ্যে প্রভাব পড়ে কিংবা জ্বালানি সরবরাহকে প্রভাবিত করে এমন ঘটনাগুলিকে ভারত কখনওই উপেক্ষা করতে পারে না।

প্রসঙ্গত সোমবার ওমান উপকূলে অয়েল ট্যাঙ্কারে ড্রোন হামলায় মৃত্যু হয়েছে এক ভারতীয় নাবিকের। মধ্যপ্রাচ্যের সংঘাতে এই প্রথম কোনও ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর নিশ্চিত করেছে ওমানের প্রতিরক্ষা মন্ত্রক। ঘটনায় শোকপ্রকাশ করেছে ভারতীয় দূতাবাস। ভারতীয় দূতাবাসের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, ওমানে এক ভারতীয় নাবিকের মৃত্যুতে শোকাহত। গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *