দোলপূর্ণিমায় প্রথম চন্দ্রগ্রহণ! এই তিন রাশির অর্থ উপচে পড়বে - Bengali News | Holi 2026 Lunar Eclipse: 3 Zodiac Signs to Get Lucky with Financial Gains - 24 Ghanta Bangla News
Home

দোলপূর্ণিমায় প্রথম চন্দ্রগ্রহণ! এই তিন রাশির অর্থ উপচে পড়বে – Bengali News | Holi 2026 Lunar Eclipse: 3 Zodiac Signs to Get Lucky with Financial Gains

বসন্তের রঙে যখন চারপাশ রঙিন হয়ে ওঠার অপেক্ষায়, তখনই মহাকাশে ঘটতে চলেছে এক বিরল মহাজাগতিক ঘটনা। ২০২৬ সালের দোলপূর্ণিমা আর পাঁচটা বছরের মতো সাধারণ নয়। আগামী ৩ মার্চ, মঙ্গলবার দোল উৎসবের মাহেন্দ্রক্ষণেই বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে। শাস্ত্র মতে, উৎসবের আনন্দ আর গ্রহণের ছায়া যখন মিলেমিশে একাকার, তখন তিন রাশির জাতক-জাতিকাদের জীবনে আসতে চলেছে এক অভাবনীয় মোড়। ভাগ্যের চাকার প্রভাব পড়তে পারে পকেটেও। লক্ষীলাভে উপচে পড়বে এই তিন রাশির পকেট।

গ্রহণের ফেরে কপাল খুলছে কাদের?

জ্যোতিষশাস্ত্রে দোলপূর্ণিমার দুপুরবেলা চন্দ্রগ্রহণের এই সমাপতনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতের আকাশে এই গ্রহণ অল্প সময়ে দেখা গেলেও, এর প্রভাব পড়বে রাশির ওপর। গ্রহ-নক্ষত্রের এই বিশেষ অবস্থানে যে তিন রাশির কপাল ফিরতে চলেছে, একনজরে দেখে নিন সেই তালিকা:

সিংহ রাশি: 
সিংহের মতো দাপট ফিরতে চলেছে এই রাশির জাতকদের। গ্রহের ফেরে আপনাদের সামাজিক সম্মান ও প্রতিপত্তি এক লাফে অনেকটা বাড়বে বলে জানাচ্ছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা। বিশেষ করে যাঁরা সরকারি বা বেসরকারি চাকরিতে আছেন, তাঁদের পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এই সময়টা সোনায় সোহাগা। গ্রহণের পর থেকেই আপনাদের কাজে নতুন গতি আসবে।

ধনু রাশি:
ধনু রাশির ব্যক্তিদের জন্য এই দোল পূর্ণিমা যেন আলাদিনের প্রদীপ নিয়ে আসছে। ভাগ্যের জোরে অল্প খাটুনিতেই বড় সাফল্য হাতের মুঠোয় আসার সম্ভাবনা রয়েছে । আয়ের নতুন নতুন উৎস খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অফিসের বড়কর্তারা আপনার কাজে এতটাই মুগ্ধ হবেন যে, বেতনবৃদ্ধির সুখবরটা স্রেফ সময়ের অপেক্ষা। শুধু টাকা নয়, পারিবারিক জীবনেও বইবে শান্তির হাওয়া।

মকর রাশি:
মকর রাশির জাতকদের জন্য এই দিন আশীর্বাদ হতে চলেছে। দীর্ঘদিনের অপূর্ণ শখ বা স্বপ্ন এবার সত্যি হতে চলেছে। আয়ের পাল্লা যেমন ভারী হবে, তেমনই কমবে আজেবাজে খরচ। ফলে সঞ্চয়ের ভাণ্ডার আরও মজবুত হতে পারে। কর্মক্ষেত্রে আপনার সহকর্মীরাও আপনার গুণগান করতে পারেন । আপনার দীর্ঘ পরিশ্রমের যোগ্য মর্যাদা পাওয়ার সময় এসে গিয়েছে বলে জানাচ্ছেন জ্যোতিষীরা।

গ্রহণের সময় কী করা উচিত?
জ্যোতিষীদের মতে, গ্রহণের অশুভ প্রভাব কাটাতে এই দিন শুদ্ধ মনে দান-ধ্যান করলে মিলবে বিশেষ ফল। এতে ভাগ্যের বাধা কেটে গিয়ে সমৃদ্ধির পথ খুলবে। দোলপূর্ণিমার এই বিশেষ দিনে গ্রহণের ছায়া কাটলে জীবনের অন্ধকার দিকগুলোও ধীরে ধীরে উজ্জ্বল হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে প্রবল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *