SIR: প্রায় ৬০ হাজার বাদ, অধিকাংশই তাঁরা! তালিকা বেরোতেই সিঁদুরে মেঘ দেখছেন মতুয়ারা - Bengali News | SIR: Intense debate over voter list in Diyah! Names of several Matuas excluded. - 24 Ghanta Bangla News
Home

SIR: প্রায় ৬০ হাজার বাদ, অধিকাংশই তাঁরা! তালিকা বেরোতেই সিঁদুরে মেঘ দেখছেন মতুয়ারা – Bengali News | SIR: Intense debate over voter list in Diyah! Names of several Matuas excluded.

Spread the love

নদিয়া: নদিয়ায় ভোটার তালিকা নিয়ে তীব্র বিতর্ক! একাধিক মতুয়াদের নাম বাদ। আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন তাঁরা। এরই মধ্যে কল্যাণীতে সর্বাধিক নাম বাদ। জেলার প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রায় ৬২ হাজার ভোটারের নাম বাদ পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ৯২- কল্যাণী বিধানসভা কেন্দ্রে। এখানে পূর্বে মোট ভোটার ছিলেন ২ লক্ষ ৬৬ হাজার ১৭৮ জন। প্রথম পর্যায়ে মৃত ও স্থানান্তরিত মিলিয়ে ১৭,৮৭২ জনের নাম বাদ যায়। পরবর্তীতে আরও ৯,০৬৪ জনের নাম বাদ পড়ায় বর্তমান ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৩৯ হাজার ২৬২। বিচারাধীন তালিকায় রয়েছে ১২৫৯০ জনের নাম।

৯১-চাকদহ বিধানসভা কেন্দ্রে প্রথমে ১৩,২১৬ এবং পরে ৫,৮৬৪ জনের নাম বাদ গিয়েছে। বিচারাধীন তালিকায় রয়েছে ১৫১৬৮ জনের নাম।

৯৩- হরিণঘাটা বিধানসভা কেন্দ্র-এও একই ছবি। প্রথম দফায় ১০,৮২৪ এবং পরে ১,৫৩৯ জনের নাম বাদ পড়েছে। বিচারাধীন তালিকায় রয়েছে ১৭৫০৩ জনের নাম।

এই ইস্যুতে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। দলের জেলা সহ সভাপতি চঞ্চল দেবনাথের দাবি, কল্যাণীতে নতুন করে বাদ পড়া ৯,০৬৪ জনের অধিকাংশই মতুয়া সম্প্রদায়ভুক্ত, যাদের ভোটে ভারতীয় জনতা পার্টি জয়ী হয়েছিল। পাল্টা অভিযোগ করেছেন, হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। তাঁর দাবি, তৃণমূল চক্রান্ত করে মতুয়া হিন্দু ভোটারদের নাম বাদ দিয়েছে। তিনি ক্ষতিগ্রস্তদের ৬ নম্বর ফর্ম পূরণ করে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং পাশে থাকার আশ্বাস দিয়েছেন। নির্বাচন ঘনিয়ে আসতেই এই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে।

এ প্রসঙ্গে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের গোসাই পরিষদের সম্পাদক রঞ্জিত বাইন বলেন, “এই মানুষগুলো যাদের প্রলোভনে পড়ে, তাদের ভোট দিয়ে মরণকুয়ো খুঁচেছিল। বিজেপি ভোট দিয়েছিল বলেই এরকম হল। পেনের খোঁচায় মানুষ মরল।”

কল্যাণী পৌরসভার কাউন্সিলর অরূপ মুখোপাধ্যায় বলেন, “বিজেপি যে চক্রান্ত করে নাম বাদ দিচ্ছে, তাতে মতুয়া সমাজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার বজরুকি হয়েছে।”

বিজেপির উত্তর সাংগঠনিক মুখপাত্র সন্দীপ মজুমদার বলেন, “এই বিষয়টা কমিশন দেখছে। এরকম কোনও পরিস্থিতি তৈরি হলে সমস্যার সমাধান করা হবে। যাঁরা ভারতের বাসিন্দা, তাঁদের কারোর নাম বাদ যাবে না। যাঁরা অবৈধভাবে এসেছেন, অনুপ্রবেশকারী যাঁরা, তাঁদেরই নাম বাদ যাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *