Group C Examination: পরে আসতে হবে হাওয়াই চটি, ৩ হাজার শূন্যপদের জন্য পরীক্ষায় বসছেন ৮ লক্ষ - Bengali News | Group C Examination started by SSC today 1 March 2026 - 24 Ghanta Bangla News
Home

Group C Examination: পরে আসতে হবে হাওয়াই চটি, ৩ হাজার শূন্যপদের জন্য পরীক্ষায় বসছেন ৮ লক্ষ – Bengali News | Group C Examination started by SSC today 1 March 2026

Spread the love

কলকাতা: এসএসসি গ্রুপ সি (group c) নিয়োগের পরীক্ষা রবিবার। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ পরীক্ষায় বসছেন পরীক্ষার্থীরা। এর আগে নতুন করে নবম-দশম ও একাদশ এবং দ্বাদশের পরীক্ষা হয়ে গিয়েছে। তার ফল প্রকাশও হয়েছে। এবার পরীক্ষা হচ্ছে শিক্ষাকর্মীদের। এ দিকে, আজই আবার রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। পরীক্ষা চলাকালীন যাতে তারা কোনওভাবেই স্কুলে না ঢোকে সেদিকেও সতর্ক কমিশন। ইতিমধ্যেই ডিজি ও পুলিশ কমিশনার চিঠি পাঠিয়েছে এসএসসি।

পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে কী কী নিয়ম মাথায় রাখতে হবে?

আজকের পরীক্ষাতেও বেশ কিছু গুরুত্বপূর্ণ নিষেধজ্ঞা জারি করা হয়েছে। তার মধ্যে অন্যতম হল, কোনও রকম বুট পরে আসা যাবে না। পায়ে রাখতে হবে সাধারণ চপ্পল বা হাওয়াই চটি। এর পাশাপাশি আগে অর্থাৎ নবম-দশম পরীক্ষার সময় যেমন নির্দেশিকা ছিল-স্বচ্ছ পেন ও কাচের বোতল নিয়ে আসার, ফের একবার তেমনই নির্দেশিকা জারি রয়েছে।

রাজ্যজুড়ে ১৬৯৩ টি সেন্টারে গ্রুপ-সি নিয়োগের লিখিত পরীক্ষা হচ্ছে। মোট শূন্যপদ রয়েছে ২ হাজার ৯৮৯টি। আর মোট আবেদনকারীর সংখ্যা ৮ লক্ষ ৪ হাজার। দুপুর ১২টা থেকে শুরু হবে পরীক্ষা। চলবে ১টা বেজে ৫০ মিনিট পর্যন্ত। এক পরীক্ষার্থী বলেন, “দেখা যাক পরীক্ষা দিই হলে হবে। বুঝতে পারছি না।” প্রসঙ্গত, ২০১৬ সালের নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে পুরো প্যানেল বাতিল হয়ে যায়। তারপর নতুন করে পরীক্ষা নিতে বলে কোর্ট। সেই মতো আগে শিক্ষকদের পরীক্ষা হয়ে গিয়েছে, আর এবার পরীক্ষা হচ্ছে শিক্ষাকর্মীদের। আগামী ৮ই মার্চ হবে গ্রুপ ডি পরীক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *