Abhishek Banerjee: 'ব্যাটেল অফ স্ট্যালিনগ্রাদের পুনরাবৃত্তি হবে', কমিশনকে সুপ্রিম-কাঠগড়ায় টানার হুঁশিয়ারি অভিষেকের - Bengali News | Abhishek Banerjee Threatens Supreme Court Move, Accuses EC of ‘Logical Discrepancies’ in Dropping 5.5 Lakh Voters from Bengal Rolls - 24 Ghanta Bangla News
Home

Abhishek Banerjee: ‘ব্যাটেল অফ স্ট্যালিনগ্রাদের পুনরাবৃত্তি হবে’, কমিশনকে সুপ্রিম-কাঠগড়ায় টানার হুঁশিয়ারি অভিষেকের – Bengali News | Abhishek Banerjee Threatens Supreme Court Move, Accuses EC of ‘Logical Discrepancies’ in Dropping 5.5 Lakh Voters from Bengal Rolls

Spread the love

কলকাতা: ফের সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি অভিষেকের। দেশের নির্বাচন কমিশনকে কাঠগড়ায় টেনে সুর চড়ালেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। কীভাবে থেকে সাড়ে পাঁচ লক্ষ নাম বাদ গেল, রবিবার সাংবাদিক বৈঠক থেকে সেই প্রশ্ন তুলেই দেশের শীর্ষ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন অভিষেক। পাশাপাশি, মুখ্য নির্বাচন কমিশনার ‘পালিয়ে বাঁচতে পারবেন না’ বলেও হুঙ্কার তৃণমূলের সেনাপতির।

এদিন অভিষেক প্রশ্ন তোলেন, “গতকাল যে ভোটার তালিকা প্রকাশ হয়েছে, তাতে ফর্ম-৭ (বাদ পড়েছেন) সাড়ে ৫ লক্ষ ভোটারের নাম রয়েছে। এই সংখ্য়াটা কীভাবে ফর্ম-৭-এ যুক্ত হল?” সাংসদের আরও দাবি, “বিজেপির টার্গেট পূরণের লক্ষ্য়ে কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যুক্তিগত অসঙ্গতি তৈরি করল। অন্য কোনও রাজ্যে তা হয়নি। শুধু বাংলাতেই হয়েছে। তারপর রাতারাতি ১ কোটি ২০ লক্ষ মানুষকে ঢুকিয়ে দিল।”

এই পর্বে রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকেও তীব্র কটাক্ষ করেছেন অভিষেক। তাঁর কথায়, “এখনও পর্যন্ত ২৪৩ জন এমন রয়েছেন, যাদেরকে কমিশন মৃত দেখিয়ে দেওয়া হয়েছে। এদিকে তাঁরা জীবিত। সিইও-র কাছে এটা নিতান্ত বিষয়। ভারতের জন্য যারা ওয়ার্ল্ড কাপ আনল, তাদের একজন রিচা ঘোষকে ওরা বিচারাধীন দেখাল। তা হলে ওয়ার্ল্ড কাপটাও বিচারাধীন।”

বাংলার এসআইআর পর্ব ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে উঠেছে। প্রধান বিচারপতির নির্দেশের রাজ্যের নিবিড় পরিমার্জন প্রক্রিয়ায় হয়েছে জুডিশিয়াল অফিসার নিয়োগ। তাও বিবাদ কাটছে না। অভিষেকের দাবি, জুডিশিয়াল অফিসার নিয়েও কমিশন এসআইআর-এর কাজ সম্পন্ন করতে পারছে না। এখনও ৬০ লক্ষ ভোটার বিচারাধীন। ভোট ঘোষণার আগে তা শেষ হবে কিনা সেই নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি। তাঁর আরও দাবি, “ব্যাটেল অফ স্ট্যালিনগ্রাদের পুনরাবৃত্তি হবে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছিলেন, খসড়া তালিকায় নাম উঠে যাওয়া মানে চূড়ান্ত তালিকায় তা আর বাদ যাবে না। কিন্তু তা হয়নি। আমাদের কাছে সব রেকর্ড রয়েছে। সুপ্রিম কোর্টে সবটাই আমরা পেশ করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *