সবে কর্মীরা কাজ শুরু করেছেন, তীব্র বিস্ফোরণে ঝলসে গেলেন অনেকে - Bengali News | At least 15 killed and several injured in powerful blast in a factory in Nagpur - 24 Ghanta Bangla News
Home

সবে কর্মীরা কাজ শুরু করেছেন, তীব্র বিস্ফোরণে ঝলসে গেলেন অনেকে – Bengali News | At least 15 killed and several injured in powerful blast in a factory in Nagpur

সাতসকালে একটি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হল কমপক্ষে ১৫ জনের। আহত হলেন আরও ১৮ জন। মহারাষ্ট্রের নাগপুরে একটি বিস্ফোরক তৈরির কারখানায় এই দুর্ঘটনা ঘটে। রবিবার সকাল ৬টায় ওই কারখানায় নতুন শিফট শুরু হয়। ৩৫ জন কর্মী ছিলেন এই শিফটে। তাঁরা কাজ শুরু করার মিনিট ৪৫ পর কারখানায় বিস্ফোরণ ঘটে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। মৃতদের মধ্যে বেশ কয়েকজন মহিলা। আহতদের চিকিৎসার জন্য নাগপুর শহরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে কারখানায় বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *