T20 World Cup: কোন অঙ্কে সেমিতে ইংল্যান্ডের মুখে পড়বে ভারত? - Bengali News | How England will face India in the semi final - 24 Ghanta Bangla News
Home

T20 World Cup: কোন অঙ্কে সেমিতে ইংল্যান্ডের মুখে পড়বে ভারত? – Bengali News | How England will face India in the semi final

কলকাতা: ভারতের টি২০ বিশ্বকাপের সেমিফাইনালের পথ এখন অনেকটাই স্পষ্ট। সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে খারাপ শুরু হলেও সূর্যকুমার যাদবের দল দ্রুত ঘুরে দাঁড়িয়েছে। জিম্বাবোয়েকে বড় ব্যবধানে হারিয়ে প্রতিযোগিতায় নিজেদের জায়গা মজবুত করেছে। শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কার্যত কোয়ার্টার ফাইনালে নামবে ভারতীয় দল। রবিবার ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের জয়ী দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ডের। যা অনুষ্ঠিত হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

শ্রীলঙ্কার কঠিন কন্ডিশনে ইংল্যান্ড দারুণ পারফর্ম করেছে। অল্প রানে শ্রীলঙ্কাকে হারায়। অধিনায়ক হ্যারি ব্রুকের দুর্দান্ত শতরানের সুবাদে পাকিস্তানের বিরুদ্ধে জয় ছিনিয়ে সেমিফাইনালে জায়গা পাকা করেছে তারা। নিউজিল্যান্ডের মতো কঠিন প্রতিপক্ষকেও হারিয়ে দু’বারের চ্যাম্পিয়নরা গ্রুপ শীর্ষে থেকে শেষ চারে গিয়েছে। এই টুর্নামেন্টে উইল জ্যাকস দুর্দান্ত ফর্মে রয়েছেন। ইংল্যান্ড গ্রুপ এ-র দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে খেলবে। অঙ্কের হিসেবে দক্ষিণ আফ্রিকা, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ—তিন দলই দ্বিতীয় হতে পারে। পয়েন্ট টেবিল প্রায় নির্ধারিত। গ্রুপ ১-এ বাকি রয়েছে দুটি ম্যাচ — দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবোয়ে, যেখানে প্রোটিয়াদের জয় নিশ্চিত করবে শীর্ষস্থান। আর ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি কার্যত ‘ডু অর ডাই’। জয়ী দল সেমিফাইনালে উঠবে।

ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ ও বিশ্বমানের বোলিং আক্রমণের জন্য ইডেন গার্ডেন্সে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ফেভারিট হিসেবেই নামবে। যদি ভারত জেতে, তবে ৫ মার্চ মুম্বইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে। গত বছরের টি২০ বিশ্বকাপের সেমিফাইনালেও এই দুই দলই শেষ চারে খেলেছিল। ২০২৪ সালে ভারত ৬৮ রানে ইংল্যান্ডকে হারিয়ে খেতাব জয়ের পথে এগিয়েছিল। তবে এবার লড়াই আরও কঠিন হতে পারে। ইংল্যান্ডের ব্যাটিং গভীরতা অসাধারণ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে তা আরও স্পষ্ট হয়েছে। উপমহাদেশের কন্ডিশনে খেলতে অভ্যস্ত দল না হলেও তারা শ্রীলঙ্কার উইকেটে দ্রুত মানিয়ে নিয়েছে। জস বাটলার ও ফিল সল্ট এখনও বড় রান করার অপেক্ষায়। তবে অভাব পূরণ করে দিচ্ছে ব্রুক ও জ্যাকস দুর্দান্ত ছন্দ।

সবদিক বিচার করলে ভারতই এগিয়ে। শেষবার ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ ম্যাচ হয়েছিল ওয়াংখেড়েতেই। যেখানে অভিষেক শর্মা মাত্র ৫৪ বলে ১৩৫ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন। ইংরেজ বোলাররা তাঁর বিরুদ্ধে দাঁড়াতেই পারেননি। মুম্বইয়ের আবারও তাদের কঠিন পরীক্ষার মুখে পড়তে হতে পারে। বোলিং ইউনিটের তুলনায় ভারত কিছুটা হলেও ইংল্যান্ডের চেয়ে এগিয়ে। আর সেখানেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হতে পারে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পক্ষে।

সেমিফাইনালের অঙ্ক পরে। তার আগে ভারতকে জিততে হবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এই ম্যাচও কঠিন। ক্যারিবিয়ান টিম এর আগে ইডেনে খেলেছে। ফলে পিচ ও পরিবেশ সম্পর্কে ওয়াকিবহাল। তার উপর ওয়েস্ট ইন্ডিজ এই টুর্নামেন্টে ভালো ছন্দে আছে। যদিও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় পায়নি তারা। তা সত্ত্বেও ভারতের সঙ্গে টক্কর দিতে নামবে ওয়েস্ট ইন্ডিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *