Nabanna: SIR আবহেই রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা, এক ধাক্কায় অনেকটা বাড়ল বোনাস – Bengali News | Nabanna sir Announcement of ad hoc bonus and advance festive allowance for state government employees, retired employees and employees of government acquired organizations
বড় সিদ্ধান্ত নবান্নেরImage Credit: নিজস্ব চিত্র
কলকাতা: রাজ্য সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মী ও সরকার অধিগৃহীত সংস্থার কর্মীদের জন্য অ্যাড হক বোনাস ও অগ্রিম উৎসবভাতা ঘোষণা। শুক্রবার অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতবারের তুলনায় এ বছর বোনাস ও অগ্রিম—দুই ক্ষেত্রেই বৃদ্ধি করা হয়েছে। ইদ ও শারদোৎসবের আগে অ্যাড হক বোনাস প্রদান করা হবে।
২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত যাঁদের মাসিক বেতন ৪৬ হাজার টাকা বা তার কম, তাঁরা পাবেন ৭,৪০০ টাকা অ্যাড হক বোনাস।
২০২৫ সালে অ্যাড হক বোনাস ছিল ৬,৮০০ টাকা, অর্থাৎ এ বছর বৃদ্ধি ৬০০ টাকা।
গত বছর বেতনের উর্ধ্বসীমা ছিল ৪৪ হাজার টাকা, এবার তা বাড়িয়ে ৪৬ হাজার টাকা করা হয়েছে।
উৎসবের অগ্রিম ভাতা ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ২২ হাজার টাকা (বৃদ্ধি ২ হাজার টাকা)।
অগ্রিম পাওয়ার ক্ষেত্রে বেতনের উর্ধ্বসীমা ৫২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫৪ হাজার টাকা করা হয়েছে।
২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে অবসর নেবেন যাঁরা এবং যাঁদের পেনশন ৪০ হাজার টাকা বা তার কম, তাঁরা পাবেন ৩,৮০০ টাকা উৎসবভাতা।
গত বছর অবসরপ্রাপ্ত কর্মীরা পেয়েছিলেন ৩,৫০০ টাকা, অর্থাৎ বৃদ্ধি ৩০০ টাকা।
শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরাও এই সুবিধা পাবেন। সরকার অধীনস্থ সংস্থার যাঁদের মাসিক বেতন ১,০০০ টাকা বা তার কম, তাঁরা পাবেন ৩,৫০০ টাকা বোনাস। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই ডিএ-র দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। সুপ্রিম কোর্টও রাজ্যকে ২৫ শতাংশ ডিএ দিতে নির্দেশ দিয়েছে। গঠন করে দেওয়া হয়েছে বিশেষ কমিটিও। তারমধ্যেই এই ঘোষণায় স্বাভাবিকভাবেই রাজ্য সরকারি কর্মীদের জন্য বিশেষ খবর।