Kalyan Banerjee: উত্তরপাড়ার বাসিন্দা দৃষ্টিহীন যুধাজিতকে সরকারি চাকরি দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় – Bengali News | MP Kalyan Banerjee gives government job to visually impaired Yudhajit, a resident of Uttarpara
কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাংসদImage Credit: Tv9 Bangla
কলকাতা: তিনি দৃষ্টিহীন। কিন্তু তাতে কী? তাঁর দৃষ্টিহীনতা কখনও জীবনের পথে এগিয়ে যেতে বাধা হয়নি। যুধাজিত দে, তিনি রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত। এবার তাঁর হাতেই চাকরির অফার লেটার তুলে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)।
গত বছর ডিসেম্বরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর থেকে পুরস্কার পেয়েছিলেন। পরবর্তীতে এই যুবক যুধাজিতবাবু চাকরির আবেদন করেছিলেন কল্যাণবাবুর কাছে। সেই মতো কল্যাণ বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন। এরপর তাঁকে চাকরির অফার লেটার তুলে দেওয়া হয়। গ্রুপ ডি পদে(অস্থায়ী) চাকরি পেয়েছেন উত্তরপাড়াতে স্পোর্টস বিভাগে। উত্তরপাড়াতে বিভিন্ন স্কুলে দাবা প্রশিক্ষণ করান যুধাজিত। তিনি খুব ভাল সেতারও বাজান।
এদিন যুধাজিতের মা জানান, এই দিনটা আমাদের কাছে খুবই স্মরণীয়। তিনি ধন্যবাদ জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “যুধাজিৎকে আমরা গ্রুপ ডিতে একটা চাকরি করে দিলাম। নিয়োগপত্র ওর হাতে তুলে দিলাম। ও সেতার খুব ভাল বাজায়। ও বিভিন্ন স্কুলে পড়ায়। আমাদের উত্তরপাড়ার বাসিন্দা। তারপরই ওকে সবাই মিলে নিয়ে আসে। ও খুব দক্ষতার সঙ্গে কাজ করছে। ওর একজন ভাই আছে, সেও খুব দক্ষ।”