রাত পোহালেই রাস্তায় সেন্ট্রাল ফোর্স, কোথায় কত বাহিনী – Bengali News | Central force to be deployed in West Bengal from Sunday, know the details
২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে বীরভূমে আসছে ৭ কোম্পানি, পুরুলিয়ায় ৫ কোম্পানি, কলকাতায় ১২ কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে ১২ কোম্পানি, দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনেই কেবল ৪ কোম্পানি বাহিনী, পূর্ব মেদিনীপুরে ১৪ কোম্পানি বাহিনী থাকবে।
বাকি প্রায় সব জেলাতেই ১০-এর নীচে কেন্দ্রীয় বাহিনী থাকবে। জানা যাচ্ছে, আপাতত ২৪০ কোম্পানি বাহিনী আসছে বাংলায়। এর পরের ধাপে আরও ৪০ কোম্পানি বাহিনী, তারপর আরও ২০০ কোম্পানি বাহিনী আসবে। ইতিমধ্যেই জানা গিয়েছে, বাংলার উদ্দেশে আসার জন্য ট্রেনে উঠে পড়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আগামী পরশু দিনও কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসবে।