পুলিশের তদন্তে ক্ষুব্ধ, NIA তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট - Bengali News | TMC leader murder in Jagaddal, High Court order NIA investigation - 24 Ghanta Bangla News
Home

পুলিশের তদন্তে ক্ষুব্ধ, NIA তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট – Bengali News | TMC leader murder in Jagaddal, High Court order NIA investigation

Spread the love

নৈহাটি: তৃণমূল নেতা খুনের ঘটনায় পুলিশের তদন্তে ক্ষুব্ধ হাইকোর্ট। এনআইএ (NIA)-কে দেওয়া হল তদন্তের ভার। ২০২৪ সালে নৈহাটিতে উপনির্বাচনের দিন জগদ্দলের তৃণমূল নেতা খুন হন। সেই খুনের ঘটনায় ক্ষুব্ধ বিচারক।

২০২৪ সালের ১৩ নভেম্বর তৃণমূল নেতা খুনের ঘটনার তদন্তের দায়িত্ব দিয়েছে হাইকোর্ট। জগদ্দল থানের ৫০ মিটারের মধ্যে খুন হয়েছিলেন তৃণমূল নেতা অশোক সাউ। ঘটনার তদন্ত শুরু করে জগদ্দল থানার পুলিশ। এখনও পর্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছে মৃতের পরিবার। হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ পুলিশের তদন্তে খুশি না হওয়ায় মামলার ট্রায়াল থামিয়ে দিয়ে সরাসরি এনআইএ (NIA)-কে দায়িত্ব দেওয়া হয়।

তবে হাইকোর্টের এই নির্দেশে খুশি মৃত অশোক সাউয়ের পরিবার এবং স্থানীয় বাসিন্দারা। এখনও পর্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছে অশোক সাউয়ের পরিবার। অশোক সাউয়ের ভাইয়ের অভিযোগ পুলিশ কমিশনারকে জানিয়েও এখনও কোনও নিরাপত্তা পাওয়া যায়নি।

এই প্রসঙ্গে প্রাক্তন সাংসদ অর্জুন সিং জানান, অশোক সাউয়ের পরিবারকে আইনি সাহায্য দেওয়ার কথা বলা হয়েছিল। পুলিশের তদন্তে অনেক ফাঁক থাকায় হাইকোর্ট এনআইএ-কে তদন্তের ভার দেওয়া হয়েছে। তৃণমূলের জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের পাল্টা অভিযোগ, এনআইএ, সিবিআই বিজেপির লোক। তৃণমূলকে হেনস্থা করতেই এনআইএ-কে তদন্তের ভার দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *