SIR-র শেষ পর্যায়ে ফের সুপ্রিম কোর্টে রাজ্য, শীর্ষ আদালত বলল... - Bengali News | West Bengal government moves Supreme Court again over SIR process in Bengal - 24 Ghanta Bangla News
Home

SIR-র শেষ পর্যায়ে ফের সুপ্রিম কোর্টে রাজ্য, শীর্ষ আদালত বলল… – Bengali News | West Bengal government moves Supreme Court again over SIR process in Bengal

Spread the love

SIR-এ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আর ২৪ ঘণ্টাও বাকি নেই। আর এই এসআইআর-এর শেষ পর্যায়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য। শুক্রবার রাজ্যের হয়েও শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী কপিল সিব্বল। কলকাতা হাইকোর্টের রুদ্ধদ্বার বৈঠকে যে ‘ঠান্ডা লড়াই’ শুরু হয়েছে তা তিনি টেনে নিয়ে গেলেন শীর্ষ আদালতে। এবার জুডিশিয়াল অফিসার নিয়োগ নিয়ে কমিশনকে কাঠগড়ায় টানল রাজ্য। শীর্ষ আদালতে প্রধান বিচারপতি সূর্য কান্ত নেতৃত্বাধীন বেঞ্চের কাছে রাজ্যের সওয়ালকারী অভিযোগ করেন, এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখার জন্য় যে জুডিশিয়াল অফিসার নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে কোনও ভাবেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির মতামত গ্রহণ করা হচ্ছে না। এই মর্মে কমিশন অবৈধ ভাবে নানা নির্দেশিকা জারি করছে বলেও অভিযোগ কপিল সিব্বলের। রাজ্যের যুক্তি শোনার পরেই প্রধান বিচারপতি সূর্য কান্ত স্পষ্ট বলেন, “জুডিশিয়াল অফিসারদের সন্দেহ করা বন্ধ করুন। এবার এর নিষ্পত্তি হওয়া প্রয়োজন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *