SIR: রাত পোহালেই তালিকা, তার আগে জেনে নিন কোন জেলায় কত লক্ষের নাম অমীমাংসিত? – Bengali News | The list will be out at night, before that, know in which district the names of the lakhs are unresolved?
এসআইআর-এর তথ্য যাচাই (ফাইল ছবি)Image Credit: PTI
কলকাতা: রাত পোহালেই এসআইআর-এর তালিকা প্রকাশ। তালিকায় প্রায় ৭ কোটি ৮ লক্ষের নাম থাকবে বলে সূত্রের খবর। মীমাংসিত, অমীংসিত, বাতিল- তিনটে ভাগে বেরোবে নাম। অমীমাংসিত হিসাবে তালিকায় থাকবে ৬০ লক্ষের নাম। পরে ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে। নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোট দিতে পারবেন না অমীমাংসিতরা।
এবার এক নজরে দেখে নিন, কোন জেলায় কত অমীমাংসিত?
মুর্শিদাবাদ ৬ লক্ষ
উত্তর ২৪ পরগনা ৫ লক্ষ ৯০ হাজার
দক্ষিণ ২৪ পরগনা ৫ লক্ষ ২০ হাজার
পশ্চিম মেদিনীপুর ১ লক্ষ
মেদিনীপুর ৮০ হাজার
উত্তর কলকাতা ৬০ হাজার
দক্ষিণ কলকাতা ৭৮ হাজার
যাঁরা স্ক্রটিনিতে পাশ করে গিয়েছে, যাঁদের কোথাও কোনও সমস্যা নেই, তাঁদের তালিকায় ‘অ্যাপ্রুভড’ হিসাবে দেখানো হবে। ৫৮ লক্ষ ‘ডিলিটেড’ অর্থাৎ স্থানান্তরিত ও মৃত ভোটারদের তালিকা আলাদা করে দেখানো হবে। যাঁদের এখনও পর্যন্ত নিষ্পত্তি হয়নি, এমন ৬০ লক্ষ ভোটার রয়েছেন। তাঁদের ভাগ্য নির্ধারণ করছেন জুডিশিয়াল অফিসাররা। তাঁদের নামও তালিকায় থাকবে। তাঁদের নামের পাশে উল্লেখ থাকবে, যে বিষয়টি নিষ্পত্তি হয়নি।
এ বিষয়ে CEO মনোজ আগরওয়াল বলেন, “যে তালিকাটা বেরোবে, তাতে ৭ কোটি ৮০ লক্ষের নাম বেরোবে। তার মধ্যে যে নাম ডিলিট হয়েছে, তা লেখা থাকবে। অমীমাংসিতের সংখ্যাটা প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫।”
নির্বাচন কমিশনের সাইটেই শনিবার তালিকা দেখতে পারবেন। পাশাপাশি অফলাইনে জেলাশাসকের অফিস, বিডিও দফতর, কমিশন নির্ধারিত সরকারি অফিসেও সরাসরি গিয়ে তালিকা দেখা যাবে।