Kolkata Earthquake : গত ২৪ ঘণ্টায় পৃথিবীতে সবচেয়ে তীব্রতর কম্পন কলকাতায়! – Bengali News | Strongest earthquake reported in Kolkata in last 24 hours in World
সবথেকে বেশি কম্পন কলকাতায় Image Credit: x
কলকাতা : ভূমিকম্পে কেঁপেছে বাংলাদেশ। তার প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। প্রায় ৪৫ সেকেণ্ড ধরে দুলেছে কলকাতা। তীব্র কম্পনে আতঙ্ক ছড়িয়েছে মানুষের মধ্যে । এরইমধ্যে আরও একটা বড় খবর সামনে এসেছে । জানেন কি, বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় যতগুলি ভূমিকম্প হয়েছে, তার মধ্যে কলকাতায় তীব্রতা সবথেকে বেশি। আর কোথাও এত তীব্র ভূমিকম্প হয়নি।
ইউএসজিএস বা ইউনাইটেট স্টেটস জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মোট ৪০ জায়গায় ভূমিকম্প হয়েছে। সার্ভের তালিকায় দেখা যাচ্ছে, রিখটার স্কেলে সর্বোচ্চ কম্পনের মাত্রা ৫.৩। ভারতের টাকিতে এই কম্পন অনুভূত হয়েছে। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে কলকাতায় কম্পনের মাত্রা ৫.৫। সার্ভে থেকে স্পষ্ট বিশ্বের ৪০টি জায়গার মধ্যে ভারত তথা কলকাতাতেই তীব্র ভূমিকম্প হয়েছে।
সবথেকে বেশি কম্পন কলকাতায়
এরপরেই রয়েছে জাপান। উৎসস্থল জাপান। হিরারা শহর থেকে প্রায় ৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূ-কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.২। জাপানের পরেই রয়েছে রাশিয়া। কম্পনের মাত্রা ছিল ৫। কুরিল্সকের থেকে প্রায় ২৭৩ কিমি দক্ষিণ-পূর্বে কম্পন অনুভূত হয়েছে।
রিখটার স্কেলে ৪.৯ তীব্রতায় কেঁপেছে ৪টি দেশ। সেই তালিকায় রয়েছে আলাস্কা, ইন্দোনেশিয়া, পেরু, জাপান । আলাস্কার আটকা থেকে ৭০ কিমি দক্ষিণ-পশ্চিমে ভূকম্পন অনুভূত হয়। অন্যদিকে, পেরুর সান বারতোলো থেকে ১৩ কিমি উত্তর-পশ্চিমে, জাপানের হিরার থেকে ৫১ কিমি উত্তর পশ্চিমে ভূ-কম্পন অনুভূত হয়। ইন্দোনেশিয়ার তুয়াল থেকে ১০৭ কিমি পূর্বে কম্পন অনুভূত হয়।
বিশ্বের আর কোথায় কোথায় ভূমিকম্প হয়েছে, দেখে নিন
সার্ভে বলছে, গত ২৪ ঘণ্টায় বারবার কেঁপেছে জাপানের হিরারা। রিখটার স্কেলে মাত্রা কখনও ৫.২, কখনও ৪.৯, কখনও ৪.৮। ৪.৭ মাত্রায় কেঁপেছে ফিজি্, জাপানের ইরারা । এছাড়া, সার্ভের তালিকায় রয়েছে রোমানিয়া, টার্কি, চিলি, ইরান-সহ একাধিক দেশ।
প্রসঙ্গত, শুক্রবার দুপুরে ভূমিকম্পে কেঁপেছে বাংলাদেশ। ভূমিকম্পের উৎসস্থল সাতক্ষীরার আশাশুনি উপজেলা। স্থানীয় সময় অনুযায়ী, দুপুর ১টা ৫২ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। প্রায় কয়েক সেকেণ্ড ধরে কম্পন স্থায়ী হয়। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। কম্পনের তীব্রতায় আতঙ্ক ছড়ায়। ভয়ে রাস্তায় বেরিয়ে পড়েন মানুষজন। তবে, এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অন্যদিকে, বাংলাদেশের ভূমিকম্পে কেঁপেছে
বাংলা। আজ দুপুর ১টা ২২ মিনিট নাগাদ কলকাতায় ভূমিকম্প অনুভূত হয়। প্রায় ৪৫ সেকেন্ডের বেশি স্থায়ী হয়েছিল ভূমিকম্প। ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫। অন্যদিকে, কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলি, সুন্দরবনেও ভূমিকম্প অনুভূত হয়েছে।