Arvind Kejriwal: 'আমি দুর্নীতি করিনি', আদালত চত্বরেই হাউহাউ করে কেঁদে ফেললেন কেজরীবাল - Bengali News | Arvind Kejriwal Breaks down in Tear in Court, Says He is not Corrupt after Court Clears them in Delhi Liquor Scam - 24 Ghanta Bangla News
Home

Arvind Kejriwal: ‘আমি দুর্নীতি করিনি’, আদালত চত্বরেই হাউহাউ করে কেঁদে ফেললেন কেজরীবাল – Bengali News | Arvind Kejriwal Breaks down in Tear in Court, Says He is not Corrupt after Court Clears them in Delhi Liquor Scam

Spread the love

আদালতের বাইরে অরবিন্দ কেজরীবাল। Image Credit: ANI

নয়া দিল্লি: বেকসুর খালাস কেজরীবাল। আবগারি নীতি দুর্নীতির অভিযোগ প্রমাণ হল না দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। নিরাপরাধ ঘোষণা করা হয়েছে ওই মামলাতেই গ্রেফতার হওয়া দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকেও। আবগারি নীতি দুর্নীতি মামলায় ২৩ জনকেই নির্দোষ ঘোষণা করেছে রাউস অ্যাভিনিউ কোর্ট। আদালতের রায় ঘোষণা হতেই কেঁদে ফেলেন কেজরীবাল।

এ দিন দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে বেরিয়েই সংবাদমাধ্যমের মুখোমুখি হন অরবিন্দ কেজরীবাল ও মণীশ সিসোদিয়া। কেজরীবাল বলেন, “এরা বলেছিল, কেজরীবাল দুর্নীতি করেছে। আমি দুর্নীতি করিনি”। এই কথা বলেই হাউহাউ করে কেঁদে ফেলেন কেজরীবাল। তাঁকে জড়িয়ে ধরে সান্তনা দেন মণীশ সিসোদিয়া।

কেজরীবাল এরপর নিজেকে সামলে বলেন, “আমি দুর্নীতি করিনি। আমি জীবনে কেবল সততা অর্জন করেছি। এরা মিথ্যা মামলা করেছিল। আজ প্রমাণ হয়ে গেল, কোর্ট বলেছে যে কেজরীবাল সৎ। মণীশ সিসোদিয়া সৎ। আম আদমি পার্টি সৎ।”

বিচারব্যবস্থার উপরে আস্থা রেখে কেজরীবাল বলেন, “বিগত কিছু বছর ধরে বিজেপি যেভাবে আবগারি দুর্নীতি নিয়ে সুর চড়াচ্ছিল এবং আমাদের বিরুদ্ধে অভিযোগ আনছিল, আজ আদালত সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছে। সকল অভিযুক্তদের নির্দোষ ঘোষণা করা হয়েছে। ভারতীয় বিচারব্যবস্থার উপরে আমাদের ভরসা আছে। আমি বিচারপতিকে ধন্যবাদ জানাতে চাই, উনি আমাদের ন্যয়-বিচার করেছেন। সত্যের জয় হয়েছে। আমি সবসময় বলেছি যে ভগবান আমাদের সঙ্গে রয়েছে। প্রধানমন্ত্রী মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি স্বাধীন ভারতে সবথেকে বড় রাজনৈতিক ষড়যন্ত্র করেছেন আম আদমি পার্টিকে শেষ করার জন্য। আম আদমি পার্টির সবথেকে বড় পাঁচ নেতাকে জেলে পাঠানো হয়েছে। এমনকী, ক্ষমতায় থাকা মুখ্যমন্ত্রীকে তাঁর বাড়ি থেকে টেনে বের করে জেলে ভরা হয় এবং ছয় মাস জেলে বন্দি রাখা হয়েছিল। উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে প্রায় দুই বছর জেলে রাখা হয়েছিল। আমাদের উপরে কাদা ছোঁড়া হয়েছিল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *