বরের সঙ্গে তুমুল অশান্তি হচ্ছে! ঘরের এই দিকে বিয়ের ছবি রাখছেন না তো? - Bengali News | Best Direction to Place Couple Photos for a Happy Married Life - 24 Ghanta Bangla News
Home

বরের সঙ্গে তুমুল অশান্তি হচ্ছে! ঘরের এই দিকে বিয়ের ছবি রাখছেন না তো? – Bengali News | Best Direction to Place Couple Photos for a Happy Married Life

Spread the love

একে অপরের চোখের দিকে তাকিয়ে মিষ্টি হাসি, কিংবা পাহাড়ের ব্যাকগ্রাউন্ডে ফ্রেমবন্দি রোম্যান্টিক মূহুর্ত- বিয়ের পর ছবি দিয়ে ঘর সাজাতে কে না ভালোবাসেন। কিন্তু জানেন কি, আপনার শোওয়ার ঘরের কোন দেওয়ালে সেই ফ্রেমটি ঝুলছে, তার ওপর নির্ভর করতে পারে আপনাদের সম্পর্কের ভবিষ্যৎ? বাস্তুশাস্ত্র বলছে, ভুল দিকে রাখা একটি সুন্দর ছবিও সংসারে অশান্তির মেঘ ডেকে আনতে পারে। আবার সঠিক দিকের একটা ছোট্ট ফ্রেমই বদলে দিতে পারে সম্পর্কের রসায়ন।

বাস্তু বিশেষজ্ঞদের মতে, দম্পতিদের ছবি টাঙানোর জন্য সবথেকে আদর্শ জায়গা হলো ঘরের দক্ষিণ-পশ্চিম কোণ। কেন এই দিকটিই সেরা? আসলে বাস্তু মতে এই দিকটি ‘পৃথিবী’ বা ভূমির প্রতীক। এই দিকে ছবি রাখলে স্বামী-স্ত্রীর পারস্পরিক বিশ্বাস এবং সম্পর্কের স্থায়িত্ব বৃদ্ধি পায়। মনের দূরত্ব ঘুচে গিয়ে রোম্যান্স ফিরে আসে ম্যাজিকের মতো। শোয়ার ঘরে তৈরি হয় এক ইতিবাচক পরিবেশ।

ভুল করেও যেখানে ছবি রাখবেন না

বাস্তুশাস্ত্র মতে সব দেওয়াল স্মৃতি সাজানোর জন্য নয়। বাস্তু বিধি অনুযায়ী, ভুলেও ঘরের উত্তর, পূর্ব বা উত্তর-পূর্ব দিকের দেওয়ালে যুগলের ছবি রাখা উচিত নয়। মনে করা হয়, এই দিকগুলোতে ছবি থাকলে দম্পতিদের মধ্যে অকারণ খিটখিটে ভাব বাড়ে। তুচ্ছ বিষয় নিয়ে তিল থেকে তাল হওয়ার আশঙ্কা থাকে, যা শেষ পর্যন্ত বড় বিবাদের রূপ নিতে পারে।

ফ্রেম বাছুন সাবধানে

শুধুমাত্র দেওয়াল নয়, নজর দিতে হবে ছবির ফ্রেমের দিকেও। সম্পর্ককে চনমনে রাখতে কাঠের ফ্রেম ব্যবহার করা সবথেকে ভালো। ধাতব ফ্রেম অনেক সময় সম্পর্কের উষ্ণতা কমিয়ে দিতে পারে। এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আয়না। লক্ষ্য রাখবেন, ছবির ঠিক উল্টো দিকের দেওয়ালে যেন কোনও আয়না না থাকে। আয়নায় ছবির প্রতিফলন ঘটলে তা দম্পতির মনে অহেতুক সন্দেহ এবং বিভ্রান্তি তৈরি করতে পারে।

কেমন ছবি বাছবেন?

সবশেষে মনে রাখবেন, ফ্রেমের ভেতরের মানুষ দুটির মুখ যেন সব সময় হাসিভরা এবং প্রাণবন্ত হয়। গম্ভীর, বিষণ্ণ বা ঝগড়াঝাঁটির মুহূর্ত মনে করিয়ে দেয় এমন ছবি একেবারেই রাখবেন না। আজই আপনার শোওয়ার ঘরের দেওয়ালটি একবার পরীক্ষা করে নিন। সামান্য এই বাস্তু টিপস মানলেই আপনার জীবনে পুরনো সেই বসন্ত ফিরতে পারে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *