Brands of Bengal: পুরস্কৃত ভারতের বৃহত্তম সাংস্কৃতিক পরীক্ষাগ্রহণকারী কেন্দ্র 'সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্র' - Bengali News | Surabharati Kala Kendra gets brands of bengal award - 24 Ghanta Bangla News
Home

Brands of Bengal: পুরস্কৃত ভারতের বৃহত্তম সাংস্কৃতিক পরীক্ষাগ্রহণকারী কেন্দ্র ‘সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্র’ – Bengali News | Surabharati Kala Kendra gets brands of bengal award

Spread the love

কলকাতা: শুধু দেশে নয়, সীমা পেরিয়ে বিদেশেও সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ জায়গা করে নিয়েছে ‘সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্র’। দেশের বৃহত্তম সাংস্কৃতিক পরীক্ষাকেন্দ্র হিসেবে স্বীকৃতি পেয়েছে এই প্রতিষ্ঠান। সংস্কৃতির ছাত্রছাত্রীদের কাছে অতি পরিচিত নাম এটি। এবার TV9 বাংলার ‘ব্র্যান্ডস অব বেঙ্গল’ সম্মান জিতে নিল সেই ‘সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্র’।

এই পুরস্কার যে দায়িত্ব আরও বাড়িয়ে দেয় সে কথাই বললেন ওই প্রতিষ্ঠানের কর্ণধাররা। পুরস্কার গ্রহণ করতে মঞ্চে ওঠেন পণ্ডিত ব্রজ চক্রবর্তী, তৃপ্তি চক্রবর্তী ও নিবেদিতা চট্টোপাধ্যায়। ‘সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্র’-এর তরফ থেকে অরিজিৎ চক্রবর্তী বলেন, “যে কোনও পুরস্কারই দায়িত্ব বাড়িয়ে দেয়। এই পুরস্কারও কলাকেন্দ্রের কাছে দায়িত্ব আরও বাড়িয়ে দিল। এবার আরও বড় করে, আরও ভাল করে কাজ করতে হবে।”

এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছে ১১,৫০০-র বেশি বিদ্যালয় ও ৪০ হাজারের বেশি শিক্ষক-শিক্ষিকা। সংস্থার তরফে বলা হয়, শুধুমাত্র শংসাপত্র দেওয়াই আমাদের লক্ষ্য নয়, প্রতিভাকে শৃঙ্খলার ছাঁচে গড়ে তোলাই লক্ষ্য। তাই সমাবর্তন উৎসব, শিল্প প্রদর্শনী সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *