তারেকের আরও এক বড় চমক, ব্যবসায়ীকে করা হল বাংলাদেশ ব্যাঙ্কের গভর্নর - Bengali News | Bangladesh PM Tarique Rahman Makes Businessman Mostakur Rahman Governor of Bangladesh Bank - 24 Ghanta Bangla News
Home

তারেকের আরও এক বড় চমক, ব্যবসায়ীকে করা হল বাংলাদেশ ব্যাঙ্কের গভর্নর – Bengali News | Bangladesh PM Tarique Rahman Makes Businessman Mostakur Rahman Governor of Bangladesh Bank

ঢাকা: বাংলাদেশে নতুন সরকার। তারেক রহমানের বিএনপি সরকার ক্ষমতায় এসেই বড় চমক দিলেন। নিয়োগ করা হল নতুন গভর্নর। তাও আবার একজন ব্যবসায়ীকে বানানো হল বাংলাদেশের ব্যাঙ্কের গভর্নর। এই নিয়ে চর্চা-বিতর্ক তুঙ্গে। প্রশ্ন উঠছে যে একজন ব্যবসায়ীকে কি গভর্নর নিয়োগ করা যায়?

বুধবারই আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করে, মোস্তাকুর রহমানকে গভর্নর পদে নিয়োগ করা হয়। বাংলাদেশ ব্যাঙ্কের ১৪তম গভর্নর তিনি। বাংলাদেশ ব্যাঙ্কের নতুন গভর্নর পেশায় পোশাক ও রিয়েল এস্টেটের ব্যবসায়ী। এর আগে বাংলাদেশে কখনও কোনও ব্যবসায়ীকে গভর্নর করা হয়নি। গতকাল ঘোষণার পরই আজ সকাল পৌনে ১১টা নাগাদ বাংলাদেশ ব্যাঙ্কে যান নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান। সংবাদমাধ্য়মের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এসেছি, কাজ শুরু করি, তারপর কথা বলা যাবে”।

কে এই মোস্তাকুর রহমান?

ব্যবসায়ী মোস্তাকুর কস্ট ম্যানেজমেন্টে এফসিএমএ ডিগ্রি রয়েছে। তিনি চার বছরের জন্য় গভর্নর থাকবেন। এই সময়ে অন্য কোনও প্রতিষ্ঠানের দায়িত্বে থাকতে পারবেন না।

ব্যবসায়ীকে কি গভর্নর করা যায়?

বাংলাদেশে এমন কোনও নিয়ম বা আইন নেই, যেখানে কোনও ব্যবসায়ীকে গভর্নর করা যাবে না বলে উল্লেখ রয়েছে। বাংলাদেশ ব্যাঙ্ক অর্ডার ১৯৭২ অনুযায়ী, সরকার গভর্নর নিয়োগ করবে এবং এর মেয়াদ চার বছর হবে। পরে সরকার চাইলে গভর্নরর মেয়াদ বাড়ানো যেতে পারে। আগে গভর্নরের  বয়সসীমা ৬৭ বছরে সীমাবদ্ধ ছিল। পরে ২০২৪ সাল  আহসান এইচ মনসুরকে গভর্নর নিয়োগ করার সময় বয়সসীমা তুলে নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *