Weather Update: বৃষ্টির পালা শেষ, এবার বাড়বে তাপমাত্রা – Bengali News | Weather update The rainy season is over, the temperature will rise this time
আবহাওয়ার নতুন কী পরিবর্তন?Image Credit: Sudipta Das/NurPhoto via Getty Images
কলকাতা: বৃষ্টির হাত ধরে দিনের তাপমাত্রায় ৪ ডিগ্রি সেলসিয়াসের পতন। তবে বৃষ্টির পালা শেষ, এবার শুকনো আবহাওয়া। ৩ দিন পর ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে রাতের তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ, বুধবার থেকেই বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা, যেটা ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে গিয়েছিল, সেটা গতকাল ২৭ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। তার একমাত্রা কারণ বসন্তের বৃষ্টি।
আজ থেকে বৃষ্টির আর কোনও সম্ভাবনা নেই। রোদ উঠবে। মেঘ কেটে যাবে বিকালের দিকে। আকাশ পরিষ্কার হয়ে যাবে। কিন্তু বাতাসে যেহেতু জলীয় বাষ্প এখনও রয়ে গিয়েছে, তাই ভ্যাপসা গরম লাগবে। এখন রাতের তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস, সেটা ৩-৪ দিন পর আরও ২-৩ ডিগ্রি বেড়ে যাবে।
কলকাতার বিভিন্ন জায়গায় মাঝারি বৃষ্টিপাত হয়। তবে বেশি ক্ষণ হয়নি। প্রথমে মাঝারি বৃষ্টিপাত হলেও, সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা ক্রমশ হালকা হয়ে থেমে যায়। বৃষ্টিপাতের সময়ে বজ্রপাত যেমন হচ্ছিল, তেমনই বইছিল ঝোড়ো হাওয়া। বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার কারণেই এই অসময়ের বৃষ্টি।
বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জেরে হুগলি-সহ বিভিন্ন জেলার আমচাষিরা ক্ষতির মুখে কারণ আমের মুকুল ঝরে গিয়েছে প্রচুর। পাশাপাশি উত্তর ২৪ পরগনার সন্দেশখালি-১ ব্লকের বেড়মজুর-১ গ্রাম পঞ্চায়েত এলাকার কলাগাছি নদীর বাঁধে নেমেছে ধস। তলিয়ে গিয়েছে প্রায় ৫০ ফুট