Gold Price Today: চমকানোর মতো! হঠাৎ বিরাট বদল সোনা-রুপোর দামে, আজকের রেট কত? - Bengali News | Gold silver price massive jump on 25th february know kolkata city wise gold silver rate - 24 Ghanta Bangla News
Home

Gold Price Today: চমকানোর মতো! হঠাৎ বিরাট বদল সোনা-রুপোর দামে, আজকের রেট কত? – Bengali News | Gold silver price massive jump on 25th february know kolkata city wise gold silver rate

Spread the love

কলকাতা:  বিয়ের মরশুমে সোনা-রুপোর দাম আবার ঊর্ধ্বমুখী। বুধবারে আবার চড়ল সোনার দাম। পাশাপাশি রুপোর দামও এক লাফে অনেকটা বেড়েছে। এই মরশুমে সোনা বা রুপো কেনা যথেষ্ট ব্যয়বহুল হয়ে উঠল।

বিগত কয়েকদিন ধরেই ২৪ ক্যারেট সোনার দাম ক্রমাগত ওঠা-নামা করছিল। যেখানে ১৬ ফেব্রুয়ারি সোনার দাম ১ লক্ষ ৫৬ হাজার ৫৯০ টাকা ছিল, তা ১৮ ফেব্রুয়ারি কমে দাঁড়ায় ১ লক্ষ ৫৪ হাজার ৩৫০ টাকায়। আবার, আজ ২৫ ফেব্রুয়ারি দাম বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৬২ হাজার টাকায়।

রুপোর দামও ক্রমাগত ওঠানামা করছে। ১ কেজি রুপোর দাম গত ১৬ ফেব্রুয়ারি ২ লক্ষ ৭৫ হাজার টাকায় বেড়ে দাঁড়ায়। তারপরে গত ২৪ ফেব্রুয়ারি দাম ৩ লক্ষ টাকায় পৌঁছয়। আজ আবার রুপোর দাম ২ লক্ষ ৮৫ হাজার টাকায় কমে দাঁড়াল।

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের ট্রেন্ড অনুযায়ী, আজ ২৫ ফেব্রুয়ারি সোনার দাম ১ লক্ষ ৬০ হাজারের গণ্ডি পার করেছে। ৮৪০ টাকা বেড়েছে সোনার দাম। রুপোর দামও ২ লক্ষ ৬৫ হাজার ৮৮৬ টাকায় পৌঁছেছে।

শহর অনুযায়ী সোনার দাম (প্রতি ১০ গ্রাম)-

  • মুম্বই- ১ লক্ষ ৬০ হাজার ৭০ টাকা
  • দিল্লি- ১ লক্ষ ৫৯ হাজার ৮০০ টাকা
  • বেঙ্গালুরু- ১ লক্ষ ৬০ হাজার ২০০ টাকা
  • চেন্নাই- ১ লক্ষ ৬০ ৫৪০ টাকা
  • হায়দরাবাদ- ১ লক্ষ ৬০ হাজার ৩২০ টাকা
  • কলকাতা- ১ লক্ষ ৫৯ হাজার ৮৬০ টাকা

রুপোর দাম (প্রতি ১ কেজি)-

  •  মুম্বই- ২ লক্ষ ৬০ হাজার ৮৪০ টাকা
  • দিল্লি- ২ লক্ষ ৬০ হাজার ৩৯০ টাকা
  • বেঙ্গালুরু- ২ লক্ষ ৬১ হাজার ৪০ টাকা
  • চেন্নাই-  ১ লক্ষ ৬১ হাজার ৬০০ টাকা
  • হায়দরাবাদ- ২ লক্ষ ৬১ হাজার ২৫০ টাকা
  • কলকাতা- ২ লক্ষ ৬০ হাজার ৪৯০ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *