বাংলার বুকে স্বপ্নের বাংলো চান? ভরসা একটাই Novesta - Bengali News | Creating Milestone in Bunglow Building Sector, Novesta Group Wins Award in TV9 Brands of Bengal - 24 Ghanta Bangla News
Home

বাংলার বুকে স্বপ্নের বাংলো চান? ভরসা একটাই Novesta – Bengali News | Creating Milestone in Bunglow Building Sector, Novesta Group Wins Award in TV9 Brands of Bengal

Spread the love

স্বপ্নের বাড়ির সাধ কার না থাকে! নিজের ঠিকানা, শান্তির জায়গা চায় সবাই। স্বপ্নের ঠিকানায় শুধু জমি কেনেন না, কেনেন নিরাপত্তা, স্বস্তি আর নিজের পরিবারের সুরক্ষিত ঠিকানা। পশ্চিমবঙ্গে বাংলো বানানোর ক্ষেত্রে একমাত্র ভরসা নোভেস্টা। টিভি ৯ বাংলা ব্র্যান্ডস অব বেঙ্গলে সম্মান জিতে নিল নোভেস্টা গ্রুপ।

টিভি৯ বাংলা ব্র্যান্ডস অব বেঙ্গলে পুরস্কার জেতার পর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সৌভিক কুলিয়া বলেন, “খুবই ভাল লাগছে। অ্যাওয়ার্ড পেতে সবারই ভাল লাগে। অ্যাওয়ার্ড আমাদের আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে পরবর্তী মাইলস্টোনের দিকে। বিশেষ করে যারা নতুন কাজ করছেন, তাদের জন্য এই ধরনের অ্যাওয়ার্ড আরও সাহায্য করবে এগিয়ে যেতে।”

বাংলো বানানোর জন্য ভাল জমি, প্রিমিয়াম লোকেশন আর সঠিক পরিকল্পনার প্রয়োজন।  এই তিন মিলেই নোভেস্টা আজ হয়ে উঠেছে ১ নম্বর ব্র্যান্ড। তার কারণ নোভেস্টা গ্রুপের তৈরি বাংলোতে এই তিন জিনিসই পাওয়া যায়।

আর এই সাফল্যের নেপথ্যে রয়েছেন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সৌভিক কুলিয়া। তাঁর ভাবনা একটাই , প্রতিটি মানুষের নিজের বাংলো থাকবে। স্বপ্ন যেখানে বাস্তব হয়, জমি সেখানে ভবিষ্যৎ হয়ে ওঠে। বাংলো শুধু বাড়ি নয়, জীবনের ঠিকানা। আর সেই ঠিকানাই তৈরি করে দেয় নোভেস্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *