Weather Update: মাঝরাত থেকেই শুরু বৃষ্টি, কবে থামবে? - 24 Ghanta Bangla News
Home

Weather Update: মাঝরাত থেকেই শুরু বৃষ্টি, কবে থামবে?

Spread the love

বাংলায় হাওয়ার পরিবর্তন। কয়েকদিন আগে পর্যন্ত শুকনো হাওয়া বইছিল, আর এখন বাতাসে আর্দ্রতা। সঙ্গে আবার বছরের প্রথম বৃষ্টি। আলিপুর আবহাওয়া আগেই বলেছিল বৃষ্টি হবে। আর সেই পূর্বাভাসই হল সত্যি। মঙ্গলবার ভোর রাত থেকে কলকাতা সহ জেলায়-জেলায় শুরু হয়েছে বৃষ্টি।

আলিপুর আবহাওয়া অফিস বলছে, দক্ষিণ ভারত লাগোয়া বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অবস্থান করছে। আর এই নিম্নচাপের প্রভাবে প্রচুর পরিমাণে জলীয়বাস্প ঢুকছে। অপরদিকে, অপরদিকে উত্তুরে হাওয়া চলে যেতেও শুরু করেছে। এই আবহে দুই বাতাসের সংঘর্ষে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হওয়া শুরু হয়েছে। সেই কারণেই বৃষ্টি হচ্ছে। তবে বুধবার থেকে আর হবে না এই বৃষ্টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *