Malda: গৃহবধূর 'শ্লীলতাহানি', পরিবারকে উচ্ছেদের হুমকি; মালদহে কাঠগড়ায় তৃণমূল নেতা - Bengali News | TMC leader allegedly trying to evict a family illegally in Malda - 24 Ghanta Bangla News
Home

Malda: গৃহবধূর ‘শ্লীলতাহানি’, পরিবারকে উচ্ছেদের হুমকি; মালদহে কাঠগড়ায় তৃণমূল নেতা – Bengali News | TMC leader allegedly trying to evict a family illegally in Malda

Spread the love

তৃণমূল নেতার বিরুদ্ধে বড় অভিযোগImage Credit: TV9 Bangla

মালদহ: এক পরিবারকে উচ্ছেদের হুমকি ও জমি দখলের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী তথা তৃণমূল নেতার বিরুদ্ধে। শুধু তাই নয়, বাড়িতে ঢুকে জমির মালিকের পরিবারকে মারধরের অভিযোগ, গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ উঠল। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মালদহের গাজল থানার রানিগঞ্জ-২ গ্রাম পঞ্চায়েতের অলতোর গ্রামে। এই ঘটনায় নির্যাতিত ওই পরিবার গাজোল থানায় রানিগঞ্জ দুই গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী সহ আরও দুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত সেই তৃণমূল নেতা।

নির্যাতিত পরিবারের বক্তব্য, বহু বছর ধরে নিজের জমিতে বাড়ি করে বসবাস করছে তারা। কিছুদিন যাবৎ তৃণমূল পরিচালিত রানিগঞ্জ ২ গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী লিটন বিশ্বাস তাদের উচ্ছেদের হুমকি দিচ্ছিলেন। তাদের বসতভিটা দখল করার চেষ্টাও করছিল বলে অভিযোগ। কিছুদিন আগে ওই পরিবারের বাড়িতে লিটন বিশ্বাস দলবল নিয়ে ঢুকে হুমকি দেন।

পরিবারের নির্যাতিতা গৃহবধূ জানান, লিটন বিশ্বাস তাঁর স্বামীকে বাড়িতে ঢুকে মারধর করেন। তখন তাঁর স্বামীকে বাঁচাতে গেলে তাঁকেও মারধর করা হয়। তাঁর গায়ে হাত দেওয়া হয়। শ্লীলতাহানি করা হয়। আতঙ্কে রয়েছেন তাঁরা।

যদিও তাঁর বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূল নেতা লিটন বিশ্বাস। তিনি বলেন, যাঁরা তাঁর নামে অভিযোগ করছেন, তাঁরাই অন্যের জমি দখল করে বসে রয়েছেন। তিনি শুধুমাত্র এই বিষয়ে তাঁদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। এদিকে গাজোল বিধানসভার বিজেপি বিধায়ক চিন্ময়দেব বর্মণ বলেন, তৃণমূল প্রধানের স্বামী তাঁর নিজের ক্ষমতার অপব্যবহার করে এলাকায় মানুষদের ভয় দেখিয়ে জমি, বসতবাড়ি দখলের চেষ্টা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *