CPIM: দফায় দফায় বৈঠক হচ্ছে, সিপিএম-আইএসএফ জোটটা আদৌ হচ্ছে তো? কী বললেন নওশাদ - Bengali News | Left Front meets Naudhad Siddiqi again, know the recent updates on alliance - 24 Ghanta Bangla News
Home

CPIM: দফায় দফায় বৈঠক হচ্ছে, সিপিএম-আইএসএফ জোটটা আদৌ হচ্ছে তো? কী বললেন নওশাদ – Bengali News | Left Front meets Naudhad Siddiqi again, know the recent updates on alliance

Spread the love

কলকাতা: বামফ্রন্টের সঙ্গে বেশ কয়েকদফা বৈঠক সেরে ফেললেন আইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকী। ২৬-এর বিধানসভা নির্বাচন এক দলের কাছে শূন্য থেকে সংখ্যায় ফেরার লড়াই, আর এক দলের প্রসার বাড়ানোর প্রচেষ্টা। হুমায়ুন কবীরের সঙ্গে কথা বলার জন্য দলের অন্দরেই বিক্ষোভের মুখে পড়তে হয়েছে মহম্মদ সেলিমকে, তাই হুমায়ুন এখন ‘ক্লোজড চ্যাপ্টার’। কংগ্রেসও এবার সঙ্গে নেই। নওশাদ সিদ্দিকীর আসন নিয়ে আব্দারও জারি আছে। তাই দফায় দফায় বৈঠকে বসছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

আজ, মঙ্গলবার দুপুরে বিমান বসুর সঙ্গে বৈঠকে বসেছিলেন নওশাদ। কিন্তু এদিনের বৈঠকেও মিলল না কোন চূড়ান্ত সমাধান সূত্র। বুধবার সন্ধ্যে ছ’টার পর ফের আলিমুদ্দিনে আইএসএফ-সিপিএম বৈঠক হবে। এদিনই আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানা গিয়েছে।

বৈঠক শেষে নওশাদ জানান, লোকসভা ভিত্তিক আলোচনা হচ্ছে, সিট ধরে ধরে আলোচনা হয়েছে এদিন। চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পরে জানানো হবে। তিনি আরও জানিয়েছেন, কিছু কিছু আসন নিয়ে নিজেদের শর্তে অনড় রয়েছে আইএসএফ ও সিপিএম। ওই আসনগুলির ক্ষেত্রে কেউ সমঝোতা করতে নারাজ। সে ব্যাপারেও আপাতত ঐক্যমত হওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছেন নওশাদ সিদ্দিকী। বিশেষ করে বামেদের শরিক দল ফরওয়ার্ড ব্লকের সঙ্গে আগেরবার যে দ্বন্দ্ব হয়েছিল, তা হবে না বলে নিশ্চিত করেছেন তিনি।

তিনি জানান, রাজ্য জুড়ে জোটের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। বাকিটা চূড়ান্ত হয়ে যাওয়ার পর তিনি জানাবেন, কটা আসন চেয়েছিলেন, আর কতগুলিতে রফা হয়েছে। সিপিএমের তরফ থেকে এখনও পর্যন্ত এ ব্যাপারে কিছু জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *