Abhishek Banerjee : আলজিরিয়ায় অভিষেক, বুলগেরিয়াতে কাকলি, চিলিতে ডেরেক, হঠাৎ তৃণমূল সাংসদদের 'বিশ্বভ্রমণ' কেন? - Bengali News | Abhishek Banerjee to led Algeria in Parliamentary Friendship Group - 24 Ghanta Bangla News
Home

Abhishek Banerjee : আলজিরিয়ায় অভিষেক, বুলগেরিয়াতে কাকলি, চিলিতে ডেরেক, হঠাৎ তৃণমূল সাংসদদের ‘বিশ্বভ্রমণ’ কেন? – Bengali News | Abhishek Banerjee to led Algeria in Parliamentary Friendship Group

Spread the love

অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit: সংগৃহিত (Social Media)

নয়া দিল্লি : ফের সংসদীয় প্রতিনিধি দলে জায়গা পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশ্বের ৬০টিরও বেশি দেশের সঙ্গে ভারত সংসদীয় বন্ধু গোষ্ঠী স্থাপন করেছে। আর এই বিশেষ গোষ্ঠীতে কোন সাংসদরা থাকবেন, তা বেছে নিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সাংসদদের তালিকায় বিজেপি সরকারের সাংসদ যেমন শমীক ভট্টাচার্যের নাম তো থাকছেই। একইসঙ্গে বিরোধী দলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষদস্তিদ্বারদেরও নাম রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু সাংসদদের একটি তালিকা প্রকাশিত করেছে। সেখানেই দেখা গেল, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি দলকে নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। পোস্টে তিনি লেখেন, “অপারেশন সিঁদুরের সাফল্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারত এবং অন্যান্য দেশের মধ্যে সম্পর্ক বৃদ্ধির জন্য সংসদীয় বন্ধুত্ব গোষ্ঠী গঠনের প্রস্তাব করেছিলেন। মাননীয় স্পিকার ওম বিড়লাজি এখন ৬০টিরও বেশি দেশের সঙ্গে বন্ধু গোষ্ঠী গঠন করেছেন। এই উদ্যোগ বিশ্বব্যাপী গণতান্ত্রিক সম্পর্ক জোরদার করবে।”

জানা গিয়েছে, মোট ৬৪টি সংসদীয় বন্ধু গোষ্ঠী গঠন করা হয়েছে। প্রত্যেক দলে বিজেপি সাংসদের পাশাপাশি বিরোধী সাংসদরাও থাকছেন। যে দেশগুলির প্রতিনিধিত্ব করবে ভারত, সেগুলি হল শ্রীলঙ্কা, সৌদি আরব, আর্মেনিয়া, আলজিরিয়া,জার্মানি, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভুটান, ইজরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, নেপাল, জাপান, ইতালি ইত্যাদি।

নিউজিল্যান্ডের গ্রুপকে নেতৃত্ব দেবেন শমীক ভট্টাচার্য। আলজিরিয়াকে নেতৃত্ব দেবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুলগেরিয়াকে নেতৃত্ব দেবেন কাকলি ঘোষদস্তিদ্বার। ডেরেক ওব্রায়েন রয়েছেন চিলির দায়িত্বে। এছাড়া, অন্যান্য যে বিরোধী দলগুলি রয়েছে যেমন, কংগ্রেসের প্রমোদ তিওয়ারি নেতৃত্ব দেবেন মেক্সিকোকে। এই মুহূর্তে উত্তপ্ত মেক্সিকো। সেক্ষেত্রে প্রমোদ তিওয়ারিকে গুরুত্বপূর্ণ জায়গার দায়িত্ব দেওয়া হয়েছে। ইন্দোনেশিয়াকে নেতৃত্ব দেবেন শিব সেনার একনাথ শিন্ডে। জাপানকে নেতৃত্ব দেবেন অখিলেশ যাদব। ইতালিকে নেতৃত্ব দেবেন পি চিদম্বরম। আর্মেনিয়াকে নেতৃত্ব দেবে সমাজবাদী পার্টির ধর্মেন্দ্র যাদব।

প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের সাফল্য সারা বিশ্বে তুলে ধরতে আগেও বিভিন্ন দেশে প্রতিনিধি পাঠিয়েছিল ভারত। সন্ত্রাসবাদ নিয়ে ভারত যে জিরো-টলারেন্স নীতি নিয়েছে, তা গোটা বিশ্বের কাছে তুলে ধরতে চেয়েই এই বিশেষ পদক্ষেপ করেছিল কেন্দ্র। সেই সর্বদলীয় প্রতিনিধি দলে ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবারও একবার তৃণমূলের হয়ে ভারতের প্রতিনিধিত্ব করতে চলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *