লাভলি মৈত্রের নামে হঠাৎ চুনের প্রলেপ দেওয়া হল কেন? – Bengali News | Lovely Maitra’s name removed from wall after writing on it
সোনারপুরের বিধায়ক লাভলি মৈত্র। সেখানেই ভোটের আগে অদ্ভুত ঘটনা। তৃণমূল বিধায়ক অরুন্ধতী মৈত্রের নামেই দেওয়াল লিখন শুরু করে দিলেন অতি উৎসাহী কর্মীরা। অরুন্ধতীকে লাভলি নামেই চেনে টেলি জগত। আর তাঁর নামে দেওয়াল লিখন শুরু হতেই ছড়িয়ে পড়ে ছবি। কীভাবে ঘোষণার আগেই প্রার্থীর নাম লেখা হল দেওয়ালে? প্রশ্ন উঠতেই মুছে ফেলা হল দেওয়াল। আবার পরে চুন দিয়ে সেই নামে প্রলেপ পড়ল।
টিভি ৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূল বিধায়ক বলেন, “এটা সম্পূর্ণ ভুল। এটা আগে লেখা ছিল। সেটাই চুন করে দেওয়াল লেখা হচ্ছে। তবে আমরা এটা জানি যে প্রার্থীর নাম ঘোষণার আগেই দেওয়াল কখনও লেখা যায় না। কারণ প্রার্থী কে হবে তা দল ঠিক করবে।”