শাহরুখ ভোর বেলায় ঘুমোন, ওঠেন কখন জানেন? - Bengali News | King On Three Hours Of Sleep: Shah Rukh Khan Powers Through Pain, Says Govind Namdev - 24 Ghanta Bangla News
Home

শাহরুখ ভোর বেলায় ঘুমোন, ওঠেন কখন জানেন? – Bengali News | King On Three Hours Of Sleep: Shah Rukh Khan Powers Through Pain, Says Govind Namdev

Spread the love

রাত তখন প্রায় শেষ প্রহর। সবাই ঘুমে আচ্ছন্ন। কিন্তু আলো জ্বলছে এক বাড়িতে। স্ক্রিপ্ট খোলা, শরীরচর্চার প্রস্তুতি, আর কাজের পর কাজ, এইভাবেই নাকি কাটে তাঁর রাত। ভোর পাঁচটায় শোওয়া, সকাল ন’টা-দশটার মধ্যে উঠে পড়া। ঘুম? মাত্র তিন-চার ঘণ্টা! গল্প নয়, দাবি করেছেন গোবিন্দ নামদেব। আর যাঁর কথা বলছেন, তিনি বলিউডের বাদশা শাহরুখ খান। এই অভ্যাসেই মারাত্মক অসুস্থ হয়ে পড়েন বলিউড বাদশা।

২০০০ সালে ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি-র শুটিংয়ের সময় কাছ থেকে তাঁকে দেখেছেন গোবিন্দ নামদেব। সম্প্রতি এক সাক্ষাৎকারে নামদেব বলেন, “একজন মানুষ ২৪ ঘণ্টা কাজ করতে পারে-এ আমি ওঁকে না দেখলে বিশ্বাসই করতাম না! তিন-চার ঘণ্টা ঘুম, তার মধ্যেই শরীরচর্চা, অনুষ্ঠান উদ্বোধন, সংলাপ মুখস্থ, আবার পারফর্ম করতে যাওয়া—কী করে সম্ভব?”
মেরুদণ্ডে গুরুতর সমস্যা-সহ একাধিক শারীরিক যন্ত্রণা নিয়েও নাকি কাজ থামান না শাহরুখ। নামদেবের কথায়, “শারীরিক কষ্ট আছে, পিঠে সমস্যা আছে। কিন্তু মুখ দেখলে বুঝবেন না। ওঁকে দেখে আমরা শিখেছি, অভিযোগ নয়, কাজটাই বড়।”

২০২৪ সালে এক সাক্ষাৎকারে শাহরুখ নিজেই জানিয়েছিলেন তাঁর রুটিন। ভোর পাঁচটায় ঘুমোন। শুটিং থাকলে সকাল নটা-দশটায় উঠেই কাজে লেগে পড়েন। গভীর রাতে বাড়ি ফেরা, স্নান সেরে আধঘণ্টা শরীরচর্চা,তারপর ঘুম। দিনে একবার নাকি খাবার খান। শুনতে কড়া নিয়ম, কিন্তু এই নিয়মেই নাকি তিনি স্বচ্ছন্দ।

ঘনিষ্ঠদের মতে, অদম্য পরিশ্রমই শাহরুখে সাফল্যের চাবিকাঠি।
বরাবরের মত বর্তমানেও কাজের দিক থেকে ভীষণ ব্যস্ত শাহরুখ। সামনে ‘কিং’ ছবি—সেখানে মেয়ে সুহানার সঙ্গে পর্দা ভাগ করবেন তিনি। এখন ভক্তরা সকলেই কিং মুক্তির অপেক্ষায়। আজও পরিশ্রমের জায়গায় কোনও বদল নেই। শাহরুখ বারবার মনে করিয়ে দেন তারকা হওয়া সহজ, ‘কিং’ হয়ে থাকা কঠিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *