ছাব্বিশে পুরুলিয়ায় কারা দাপট দেখাবে? কী বলছে জনমত সমীক্ষা? – Bengali News | What will be the assembly election result in Purulia as per opinion poll?
ফেব্রুয়ারি শেষ হতে চলল। তবে এখনও ঠান্ডার আমেজ। ভোটমুখী বাংলায় অবশ্য রাজনীতির পারদ ক্রমশ উর্ধ্বমুখী। ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও মাঠে ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। রণকৌশল তৈরিতে ব্যস্ত রাজনীতির চাণক্যরা। এই আবহে টিভি৯ বাংলাও রাজ্যের প্রান্তে প্রান্তে সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়েছে। চায়ের দোকান, বাজারহাটে সাধারণ মানুষের মতামত নেওয়া হয়। বিধানসভা নির্বাচন নিয়ে কী ভাবছেন সাধারণ মানুষ? ছাব্বিশের নির্বাচনে কোন দলকে তাঁরা এগিয়ে রাখছেন? পুরুলিয়ায় কী বলছে জনমত সমীক্ষা? জনমত সমীক্ষা অনুসারে ছাব্বিশের নির্বাচনে পুরুলিয়ায় কে কটি আসন পেতে পারে? জনমত সমীক্ষা বলছে, পুরুলিয়ার ৬টি আসনে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির। বাকি ৩টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।