Baguiati: 'গলা টিপে ধরে', বাগুইআটিতে বাড়ির সামনে মদ্যপানের প্রতিবাদ করে আক্রান্ত মহিলা ও ছেলে - Bengali News | Woman and her son beaten for protesting drinking alcohol in front of her house in Baguiati, 4 arrested - 24 Ghanta Bangla News
Home

Baguiati: ‘গলা টিপে ধরে’, বাগুইআটিতে বাড়ির সামনে মদ্যপানের প্রতিবাদ করে আক্রান্ত মহিলা ও ছেলে – Bengali News | Woman and her son beaten for protesting drinking alcohol in front of her house in Baguiati, 4 arrested

Spread the love

পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছেImage Credit: TV9 Bangla

বাগুইআটি:  নিউটাউনের পর বাগুইহাটি। ফের আক্রান্ত প্রতিবাদী। বাড়ির সামনে বসে মদ্যপান এবং অকথ্য ভাষায় গালিগালাজের প্রতিবাদ করায় মা এবং ছেলেকে মারধর। অভিযোগ দায়ের হয়েছে বাগুইআটি থানায়। ঘটনার তদন্তে নেমে ৪ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগ, গতকাল গভীর রাতে বাগুইহাটি জগতপুরে একটি বাড়ির সামনে চারজন বসে মদ খাচ্ছিলেন। এরপরই অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন ওই মদ্যপরা। তার প্রতিবাদ করেন অনিতা দাস নামে ওই মহিলা। তখন মদ্যপদের সঙ্গে তাঁর বচসা বাসে। বাড়ি থেকে বেরিয়ে আসেন অনিতার ছেলে অতনু দাস। তিনিও এর প্রতিবাদ করলে চড়াও হয় মদ্যপরা। অনিতা দাসকে মাটিতে ফেলে মারধর করা হয়। অতনু দাসকেও মাটিতে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় বাগুইআটি থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আক্রান্তরা।

মারধরে শরীরের নানা জায়গায় চোট পেয়েছেন অনিতা দাস। এখনও আতঙ্ক তাড়া করছে তাঁকে। ঘটনাটি নিয়ে তিনি বলেন, তাঁরা প্রতিবাদ করতেই তাঁর গলা চেপে ধরে মদ্যপরা। খুনও হয়ে যেতে পারতেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

প্রতিবাদী মহিলা অনিতা দাস ও তাঁর ছেলে অতনু দাসকে মারধর করার অভিযোগে ঘটনার তদন্তে নেমে বাগুইআটি থানার পুলিশ গ্রেফতার করে চারজনকে। সোমবার তাদের বারাসত আদালতে পেশ করা হবে। ধৃতদের মধ্যে একজনের নাম সুমন পাত্র। তার বাড়ি নিউটাউনের রামকৃষ্ণপল্লিতে। ধৃত সুমন কুন্ডুর বাড়ি বাগুইআটির জগতপুর লোকনাথ মার্কেট এলাকা। ধৃত আর ২ জন প্রীতীশ মণ্ডল এবং রত্নদীপ ঘোষের বাড়িও জগতপুর লোকনাথ মার্কেট এলাকায়। 

এর আগে নিউটাউনে মদ্যপ যুবক-যুবতীদের দাপাদাপির ঘটনা সামনে এসেছিল। মত্ত অবস্থায় জোরে গান-বাজনা, চিৎকার চলছিল। ‘অত্যাচার’ সহ্য করতে না পেরে প্রতিবাদ করেছিলেন প্রতিবেশী যুবক। তাতেই বেধড়ক মারধর করা হয় তাঁকে। মাথা ফাটে। ছয়টি সেলাই পড়েছে। ওই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *