মুকুল রায়ের নশ্বর দেহ কাঁচরাপাড়ার বাড়িতে, শেষযাত্রায় নেতা… – Bengali News | Mukul Roy’s mortal remains at Kanchrapara house, leader’s last rites…
: বঙ্গ রাজনীতিতে আজ শোকের ছায়া। প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ মুকুল রায়। গতকাল মধ্য রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পুত্র শুভ্রাংশু রায় তাঁর প্রয়াণের খবর জানিয়েছেন। মুকুল রায়ের প্রয়াণের খবর আসতেই তৃণমূল, বিজেপি, সিপিএম- সমস্ত রাজনৈতিক দল থেকে শোকবার্তা উপচে পড়ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলেই শোক প্রকাশ করেছেন। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠার সময় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন মুকুল রায়। আজ তাঁর প্রয়াণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় এক্স হ্য়ান্ডেলে লেখেন, “প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায়ের সহসা প্রয়াণের সংবাদে বিচলিত ও মর্মাহত বোধ করছি। তিনি আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ছিলেন, বহু রাজনৈতিক সংগ্রামের সহযোদ্ধা ছিলেন। তাঁর বিদায়ের খবর আমাকে বেদনাহত করেছে।”