বিধাননগরে ভাড়াবাড়ি থেকে চলছিল জঙ্গি মডিউল! - Bengali News | Terror module was going from Bidhannagar - 24 Ghanta Bangla News
Home

বিধাননগরে ভাড়াবাড়ি থেকে চলছিল জঙ্গি মডিউল! – Bengali News | Terror module was going from Bidhannagar

শহর কলকাতায় আতঙ্ক। বিধাননগর এলাকা থেকে চলত জঙ্গি নেটওয়ার্ক। হাতিয়াড়ার মেঠোপাড়ায় ঘর ভাড়া নিয়ে ছিল জঙ্গি উমর। সেখান থেকে মডিউল চালানো হচ্ছিল। এই ঘটনা সামনে আসতেই এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। জঙ্গি নেটওয়ার্কের ঘাঁটি গড়ার চেষ্টা চলছিল কলকাতা থেকেই। বাংলাদেশিদের নিয়ে এসে মগজধোলাই করা হত বলেও জানা গিয়েছে। সবদিক খতিয়ে দেখছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। দিল্লি পুলিশের স্পেশাল সেলের তরফে জানানো হয়েছে, জঙ্গি কার্যকলাপের সমর্থনে অনলাইন পোস্টের সূত্র ধরেই তদন্ত শুরু করা হয়। যোগাযোগ করা হয় তামিলনাড়ুর পুলিশের সঙ্গে। এরপর স্থানীয় পুলিশের সহায়তায় পোশাক ফ্যাক্টরি থেকে ছয় অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *